Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সৌরভের মা-বাবার চরিত্রে অপরাজিতা-বোমান? আবারও চর্চায় ‘মহারাজ’-এর বায়োপিক

সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কারা থাকবেন, সেই নাম এখনও চূড়ান্ত হয়নি। সবকিছুই আপাতত আলোচনার স্তরে রয়েছে। তবে চলতি মাসেই ফাইনাল হবে কাস্ট লিস্ট।

সৌরভের মা-বাবার চরিত্রে অপরাজিতা-বোমান? আবারও চর্চায় ‘মহারাজ’-এর বায়োপিক

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 1 March 2026 11:12

দ্য ওয়াল ব্যুরো: ২২ গজে সৌরভ গঙ্গোপাধ্যায় একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিলেও, বর্তমানে চর্চায় তাঁর বায়োপিক। ক্রিকেট ঝড়ে বুঁদ এখন সকলেই। ইডেন গার্ডেনে (Eden Gardens)-এ রবিবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। সেই উত্তেজনার মাঝেই সামনে এল আর এক বড় খবর— সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র বায়োপিকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে কারা অভিনয় করতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শনিবার রাত থেকেই নেট দুনিয়ায় শোরগোল।

সূত্রের খবর অনুযায়ী, সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya)-কে। তাঁর বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে পারেন বোমান ইরানি (Boman Irani)। এছাড়াও প্রাক্তন বিসিসিআই সভাপতি প্রয়াত ডালমিয়ার (Jagmohan Dalmiya)-র চরিত্রে দেখা যেতে পারে গজরাজ রাও (Gajraj Rao)-কে—এমনটাই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে।

তবে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কারা থাকবেন, সেই নাম এখনও চূড়ান্ত হয়নি। সবকিছুই আপাতত আলোচনার স্তরে রয়েছে। তবে চলতি মাসেই ফাইনাল হবে কাস্ট লিস্ট। জানা গিয়েছে, টি-২০ বিশ্বকাপের ম্যাচসূচি ৮ মার্চ শেষ হওয়ার পর, সব ঠিক থাকলে ১৬ মার্চ থেকে ছবির শুটিং শুরু হতে পারে। এ বিষয়ে সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এখনই মুখ খুলতে নারাজ। তাঁর কথায়, সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেটি মিটলেই বিস্তারিত ঘোষণা করা হতে পারে।

 

এরই মধ্যে মার্চের শুরুতেই কলকাতায় আসার কথা ছবির নায়ক রাজকুমার রাও (Rajkummar Rao)-র। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে তিনি নাকি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন বাংলার ‘মহারাজ’-কে। তাঁর সঙ্গে শহরে আসবেন ছবির পরিচালক Vikramaditya Motwane এবং তাঁর টিম। প্রযোজনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন (Luv Ranjan)।

ক্রিকেটের মাঠে লড়াই আর পর্দায় ‘দাদা’-র জীবনের গল্প—দুই নিয়েই এখন দর্শক মনে কৌতূহলের পারদ তুঙ্গে। বায়োপিক বরাবরই দর্শকদের নজর কাড়ে। আর সেক্ষেত্রে যদি সৌরভ গঙ্গোপাধ্যায় বিষয় হয়ে ওঠেন, তবে নিঃসন্দেহে ছবি ঘিরে আলাদা উত্তেজনা থাকবেই। 


```