Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দুবাইয়ে উত্তাল পরিস্থিতি, ইউভানকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে আটকে পড়লেন শুভশ্রী

ইরানের সামরিক অভিযানের পরপরই আবু ধাবি বিমানবন্দরে (Abu Dhabi Airport) বাজতে শুরু করে সতর্কতার অ্যালার্ম।  আতঙ্কে যাত্রীরা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ছুটতে থাকেন। দ্রুত সেখানে নামানো হয় ন্যাশনাল গার্ডকে। তাঁরা যাত্রীদের শান্ত রেখে নিরাপত্তার স্বার্থে ভবনের ভিতরেই থাকতে বলেন।

দুবাইয়ে উত্তাল পরিস্থিতি, ইউভানকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে আটকে পড়লেন শুভশ্রী

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 1 March 2026 13:15

দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল সংঘাতের আবহে (Iran Israel attacks) উত্তেজনা ও উদ্বেগ বেড়েই চলেছে। সময় যত যাচ্ছে, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। আরব দুনিয়ার একাধিক অংশে ইরানের হামলার (Iran Attack) পর বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরগুলি, ফলে  আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী, যাঁদের মধ্যে শতাধিক ভারতীয়ও রয়েছেন। যে তালিকায় সেলিব্রিটির সংখ্যাও কম নয়। সূত্রের খবর শনিবারই ছেলে ইউভানকে নিয়ে দুবাই ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফলে সেখানে আটকে রয়েছেন তিনি। একইভাবে আটকে রয়েছেন সেখানে বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়াও।

বলিউড অভিনেত্রী সোনল চৌহান, জোড়া অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুও শনিবার আবু ধাবি বিমানবন্দরে (Abu Dhabi flights cancelled) আটকে পড়েছে। পরিষেবা বন্ধ থাকায় পরিকল্পনা থাকলেও ভারতে ফিরতে পারেননি (PV Sindhu travel disruption)।

ইরানের সামরিক অভিযানের পরপরই আবু ধাবি বিমানবন্দরে (Abu Dhabi Airport) বাজতে শুরু করে সতর্কতার অ্যালার্ম।  আতঙ্কে যাত্রীরা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ছুটতে থাকেন। দ্রুত সেখানে নামানো হয় ন্যাশনাল গার্ডকে। তাঁরা যাত্রীদের শান্ত রেখে নিরাপত্তার স্বার্থে ভবনের ভিতরেই থাকতে বলেন।

কয়েক মিনিটের মধ্যেই বিমান পরিষেবা স্থগিত রাখা হয়, পরে সম্পূর্ণ বাতিল করা হয়। প্রায় দু'ঘণ্টার অনিশ্চয়তার পর ঘোষণা করা হয়, কোনও বিমান ছাড়বে না। ফলে  হাজার হাজার যাত্রী বিপাকে পড়েন।

Dubai

আন্তর্জাতিক মাধ্যমে জানানো হয়েছে, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা- চার মহাদেশের সংযোগপথ কার্যত থেমে যায় আবু ধাবি বিমানবন্দরের অচলাবস্থার কারণে।

তারপরই টার্মিনালের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে অস্থিরতা। খাবারের দোকানগুলিতে লম্বা লাইন দেখা যায়। শিশু-সহ পরিবারগুলি উদ্বেগে অনিশ্চিত অপেক্ষা অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সেখানে আটকে থাকেন।


```