Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

ইরান-হামলায় মুহুর্মুহু বিস্ফোরণ, দুবাইতে আটকে অভিনেত্রী সোনল, দেশে ফিরতে সাহায্য চাইলেন মোদীর

ইরানের সামরিক অভিযানের পরপরই আবু ধাবি বিমানবন্দরে (Abu Dhabi Airport) বাজতে শুরু করে সতর্কতার অ্যালার্ম।  আতঙ্কে যাত্রীরা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ছুটতে থাকেন।

ইরান-হামলায় মুহুর্মুহু বিস্ফোরণ, দুবাইতে আটকে অভিনেত্রী সোনল, দেশে ফিরতে সাহায্য চাইলেন মোদীর

সোনল চৌহান

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 March 2026 12:07

দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল সংঘাতের আবহে (Iran Israel attacks) উত্তেজনা ও উদ্বেগ বেড়েই চলেছে। সময় যত যাচ্ছে, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। আরব দুনিয়ার একাধিক অংশে ইরানের হামলার (Iran Attack) পর বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরগুলি, ফলে  আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী, যাঁদের মধ্যে শতাধিক ভারতীয়ও রয়েছেন। এই বিপর্যয়ের মধ্যে সাহায্য চেয়ে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে বার্তা পাঠালেন অভিনেত্রী সোনল চৌহান (Sonal Chauhan Dubai stranded)।

শনিবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাল চৌহান জানান, তিনি দুবাইয়ে আটকে পড়েছেন (Sonal Chauhan Dubai stranded)। সব বিমান বাতিল হওয়ায় দেশে ফেরার কোনও উপায় নেই। প্রধানমন্ত্রীর কাছে তাঁর আর্জি, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমি দুবাইয়ে আটকে আছি, বিমান বন্ধ, ভারতের ফেরার জন্য নিরাপদ ব্যবস্থা চাই।"

শুধু সোনল নন, জোড়া অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুও শনিবার আবু ধাবি বিমানবন্দরে (Abu Dhabi flights cancelled) আটকে পড়েছে। পরিষেবা বন্ধ থাকায় পরিকল্পনা থাকলেও ভারতে ফিরতে পারেননি (PV Sindhu travel disruption)।

ইরানের সামরিক অভিযানের পরপরই আবু ধাবি বিমানবন্দরে (Abu Dhabi Airport) বাজতে শুরু করে সতর্কতার অ্যালার্ম।  আতঙ্কে যাত্রীরা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ছুটতে থাকেন। দ্রুত সেখানে নামানো হয় ন্যাশনাল গার্ডকে। তাঁরা যাত্রীদের শান্ত রেখে নিরাপত্তার স্বার্থে ভবনের ভিতরেই থাকতে বলেন।

কয়েক মিনিটের মধ্যেই বিমান পরিষেবা স্থগিত রাখা হয়, পরে সম্পূর্ণ বাতিল করা হয়। প্রায় দু'ঘণ্টার অনিশ্চয়তার পর ঘোষণা করা হয়, কোনও বিমান ছাড়বে না। ফলে  হাজার হাজার যাত্রী বিপাকে পড়েন।

আন্তর্জাতিক মাধ্যমে জানানো হয়েছে, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা- চার মহাদেশের সংযোগপথ কার্যত থেমে যায় আবু ধাবি বিমানবন্দরের অচলাবস্থার কারণে।

তারপরই টার্মিনালের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে অস্থিরতা। খাবারের দোকানগুলিতে লম্বা লাইন দেখা যায়। শিশু-সহ পরিবারগুলি উদ্বেগে অনিশ্চিত অপেক্ষা অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সেখানে আটকে থাকেন।

উল্লেখ্য, সোনল চৌহানকে  শীঘ্রই 'মির্জাপুর' ছবিতে দেখা যাবে। এছাড়া 'জন্নত', 'বুড্ডা হোগা তেরা বাপ','পাল্টান'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও পরিচিত মুখ সোনল।

শনিবার ভোররাতে ইরানে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। বিস্ফোরণে নিহত হয়েছে কয়েকশো সাধারণ মানুষ। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, শনিবার যৌথ হামলার প্রথম দফাতেই খামেনেই নিহত হন। রবিবারও সেই হামলা দ্বিতীয় দিনে গড়ায়। লক্ষ্য, ইসলামিক রিপাবলিকের পতন ঘটানো। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইসলামিক রিপাবলিকের পতন না হওয়া পর্যন্ত হামলা থামবে না।

রবিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে। তার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ৮৬ বছর বয়সি এই নেতার নিহত হওয়ার কথা ঘোষণা করেন। তাঁকে 'ইতিহাসের অন্যতম খারাপ মানুষ' বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ইজরায়েলি সেনাবাহিনী আগেই দাবি করেছিল, খামেনেইয়ের ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানি (Ali Shamkhani) এবং ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল মহম্মদ পাকপোর (Mohammad Pakpour)-ও নিহত হয়েছেন। 


```