Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

প্লেব্যাক ছেড়ে শুরু অরিজিতের নতুন ইনিংস, মুক্তি পেল ‘রাইনা’

প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও সঙ্গীত থেকে যে তিনি দূরে যাচ্ছেন না, তা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন। বরং নিজের শর্তে, নিজের পছন্দের প্রোজেক্টে কাজ করার দিকেই ঝুঁকছেন তিনি। স্বাধীনভাবে সঙ্গীত জগতে এই পদক্ষেপ তাঁর কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করছেন অনেকে।

প্লেব্যাক ছেড়ে শুরু অরিজিতের নতুন ইনিংস, মুক্তি পেল ‘রাইনা’

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 1 March 2026 16:42

দ্য ওয়াল ব্যুরো: প্লেব্যাক গানের নতুন অ্যাসাইনমেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে সঙ্গীত জগতে বড়সড় চমক দিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছিলেন অনুরাগীরা। অনেকেই ভাবছিলেন, ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পীর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। সেই জল্পনার মাঝেই নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি—তাঁর নিজস্ব গানের (Independent Song) মাধ্যমে।

অরিজিতের প্রথম সিঙ্গল ‘রাইনা’ (Raina) সম্প্রতি মুক্তি পেয়েছে। গানটির সুর করেছেন শেখর রবজিয়ানি (Sheykhar Ravjiani), কথা লিখেছেন প্রিয়া সারাইয়া (Priya Saraiya)। সুর, কথা ও কণ্ঠ—তিন শিল্পীর যৌথ প্রয়াসে তৈরি এই গান অরিজিতের নতুন পথচলার ইঙ্গিত দিচ্ছে।

প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও সঙ্গীত থেকে যে তিনি দূরে যাচ্ছেন না, তা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন। বরং নিজের শর্তে, নিজের পছন্দের প্রোজেক্টে কাজ করার দিকেই ঝুঁকছেন তিনি। স্বাধীনভাবে সঙ্গীত জগতে এই পদক্ষেপ তাঁর কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করছেন অনেকে।

গান মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে অনুরাগীদের উচ্ছ্বাস। কমেন্ট বক্সে ভালবাসা আর আবেগে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ লিখেছেন, “শিল্পী বদলাতে পারে, কিন্তু অরিজিত সিংহের জায়গা কেউ নিতে পারবে না।” আবার কেউ জানিয়েছেন, “যত নতুন গায়কই আসুক, আমার পছন্দ অরিজিতই থাকবে।”

সব মিলিয়ে, ‘রাইনা’ শুধু একটি গান নয়—এ যেন অরিজিত সিংহের নতুন যাত্রার ঘোষণা। এখন দেখার, স্বাধীন সঙ্গীতের এই পথে তিনি কত দূর এগিয়ে যান।


```