Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

‘টাপুর টাপুর’ ১২ বছর পর ফিরছে ছোট পর্দায়, যমজ কন্যা সন্তানদের নাম রাখা হত এই সিরিয়ালের নামে

দুপুরের স্লটে 'ইষ্টিকুটুম', 'পুন্যিপুকুর','রাখীবন্ধন' পুরনো সিরিয়ালগুলো আবার দর্শকের মন জয় করে নিচ্ছে। নতুন সিরিয়ালের থেকেও বেশি জনপ্রিয়তা পাচ্ছে এই পুরনো সিরিয়ালগুলো। টিআরপিও উঠছে চড়চড় করে। বলাই বাহুল্য, পুরনো চাল ভাতে বাড়ছে। 

‘টাপুর টাপুর’ ১২ বছর পর ফিরছে ছোট পর্দায়, যমজ কন্যা সন্তানদের নাম রাখা হত এই সিরিয়ালের নামে

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 July 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরও রেশ শেষ হয় না। তেমনই এক ধারাবাহিক ছিল 'টাপুর টুপুর' (। আবার টিভি পর্দায় আসতে চলেছে 'টাপুর টুপুর'।

স্টার জলসার ‘টাপুর টাপুর’  ধারাবাহিকটি ছিল দুই বোনের গল্প নিয়ে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং অনন্যা বিশ্বাস। ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে প্রায় ১২ বছর। ধারাবাহিকটি দর্শক আজও ভুলতে পারেননি।

Tapur Tupur Fans Club added a new... - Tapur Tupur Fans Club


সন্দীপ্তা সেন এখন ছোট পর্দা থেকে বড় পর্দাতে বেশ সফল অভিনেত্রী। ছবি ও ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তাঁকে। তবে অনন্যা বিশ্বাসকে সে ভাবে আর পাওয়া যায় না।

২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি, পথচলা শুরু হয় এই সিরিয়ালের। টিভির পর্দায় এতটাই হিট হয় ধারাবাহিকটি যে দর্শকরা মুখিয়ে থাকতেন রোজ দেখার জন্য। টিভির পর্দায় প্রায় ৩ বছর ধরে চলেছিল এই মেগা।

সম্প্রতি স্টার জলসার চ্যানেলের তরফে জানানো হয়েছে আরও একবার পর্দায় দেখা যাবে সন্দীপ্তা সেন অভিনীত এই জনপ্রিয় ধারাবাহিক। জানা যাচ্ছে স্টার জলসায় প্রতিদিন দুপুর ২ টো থেকে টাপুর টাপুর ধারাবাহিকের পুনঃপ্রচার শুরু হবে।

Star Jalsha - Tapur Tupur , Mon-Sat @ 8:30 pm only on Jalsha Movies |  Facebook

দুপুরের স্লটে 'ইষ্টিকুটুম', 'পুন্যিপুকুর','রাখীবন্ধন' পুরনো সিরিয়ালগুলো আবার দর্শকের মন জয় করে নিচ্ছে। নতুন সিরিয়ালের থেকেও বেশি জনপ্রিয়তা পাচ্ছে এই পুরনো সিরিয়ালগুলো। টিআরপিও উঠছে চড়চড় করে। বলাই বাহুল্য পুরনো চাল ভাতে বাড়ছে।

সবথেকে বড় ঘটনা, 'টাপুর টুপুর' সিরিয়াল জনমানসে বিশাল প্রভাব ফেলেছিল। দুই বোনের গল্পে ব্যুদ ছিল বাংলার দর্শক। ধারাবাহিকের শীর্ষসঙ্গীত দারুণ হিট ছিল। এমনকি সিরিয়াল চলাকালীন যমজ কন্যা সন্তান হলে বাবা-মায়েরা তাঁদের নাম রাখত টাপুর-টুপুর। সেইসব শিশুকন্যারা আজ বড় হয়ে গিয়েছে। সিরিয়ালও বহুকাল শেষ। কিন্তু তাঁদের নামে তো জড়িয়ে আছে 'টাপুর-টুপুর'। তাঁরা ১২ বছর বয়সে এবার স্টার জলসায় দেখতে পাবে যে সিরিয়ালের নামে তাঁদের নাম রাখা হয়েছিল, সেই সিরিয়ালের 'টাপুর টুপুর' আসলে কারা ছিলেন!


```