Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুগলে একুশে, তিয়াসাকে দেখেই মমতার হাহুতাশ! ‘সিরিয়ালটা শেষ হয়ে গেল’

সকাল সকালই প্রেমিক সোহেল দত্তের হাত ধরে তিনি পৌঁছে গিয়েছিলেন মঞ্চে। কেমন হল সেই অভিজ্ঞতা? দ্য ওয়ালের কাছে মুখ খুললেন অভিনেত্রী।

যুগলে একুশে, তিয়াসাকে দেখেই মমতার হাহুতাশ! ‘সিরিয়ালটা শেষ হয়ে গেল’

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 21 July 2025 21:44

দ্য ওয়াল ব্যুরো: একুশে জুলাই এলেই নাকি ধুম জ্বর আসে তিয়াসা লেপচার। সেই কারণে ইচ্ছে থাকলেও সভামঞ্চে বিগত বেশ কিছু বছর ধরেই হাজির হওয়া হয়নি তিয়াসার। তবে এবার আর নয়। ঠিক করেছিলেন যাবেনই। 

আর সেই মতোই সকাল সকালই প্রেমিক সোহেল দত্তের হাত ধরে তিনি পৌঁছে গিয়েছিলেন মঞ্চে। কেমন হল সেই অভিজ্ঞতা? দ্য ওয়ালের কাছে মুখ খুললেন অভিনেত্রী।

তাঁর কথায়, "উনি এত ভাল মানুষ কী বলব। দেখা হতেই আমরা দু'জন পায়ে হাতে দিয়ে প্রণাম করেছি। অত ব্যস্ত, যেই শুনলেন আমার ধারাবাহিক (রোশনাই) শেষ হয়ে যাচ্ছে খানিকটা দুঃখই পেলেন। উনি তো এই সব খুব ভালবাসেন। আমাকে ডেকে বললেন, 'ইস! তোমার ধারাবাহিক শেষ হয়ে গেল! ভালই তো হচ্ছিল।"

কার্যত প্রথম বার 'ইতিহাস'-এর সাক্ষী হয়ে আপ্লুত তিয়াসা। এর আগে বহুবার বহু জায়গায় প্রেমিকের সঙ্গে গিয়েছেন তিনি। তবে এত বড় রাজনৈতিক মঞ্চে এই প্রথম বার। ২৬-এ নির্বাচন। প্রচারেও কি পুরোদমে দেখা মিলবে তাঁর? তিয়াসার কথায়, 'দিদি যদি ডাকেন নিশ্চয়ই যাব। আমার দিক থেকে কোনও অসুবিধে নেই।" 


```