এ দিন একুশে জুলাই সকাল সকালই সভামঞ্চে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন হলদে রঙা সালোয়ার স্যুট। টলিউডের বাকিদের সঙ্গে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছিল তাঁকে।
.png.webp)
কী বলছেন নায়িকা?
শেষ আপডেট: 21 July 2025 21:18
দ্য ওয়াল ব্যুরো: সৌমিতৃষা কুন্ডু কোথায়? বিগত বেশ কিছু দিন ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল টলিউডের অন্দর থেকে সামাজিক মাধ্যমে। তিন মাসের উপর ইনস্টা সহ অন্যান্য প্ল্যাটফর্মে তিনি উধাও। এখানেই শেষ নয়, দেখা মেলেনি কোনও ইভেন্টে। ভক্তদের চোখেমুখেও ছিল দুশ্চিন্তার ছাপ। প্রশ্ন ছিল একটাই, 'তিনি ঠিক আছেন তো?' অবশেষে দেখা মিলল তাঁর।
এ দিন একুশে জুলাই সকাল সকালই সভামঞ্চে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন হলদে রঙা সালোয়ার স্যুট। টলিউডের বাকিদের সঙ্গে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছিল তাঁকে। সন্ধে গড়াতেই ফের একবার সামাজিক মাধ্যমে সচল হলেন তিনি। ছবি শেয়ার করে লিখলেন, "যে স্বপ্ন দেখে তাঁর স্বপ্ন দেখা উচিৎ। ক্রমে সুস্থ হচ্ছি।"
কিন্তু কী হয়েছিল তাঁর? বেশ কয়েকটি সূত্রের দাবি, কিডনিতে পাথর হয়েছিল নায়িকার। সে কারণেই কি ওজন বেড়েছে খানিকটা? তিনি মুখ খোলেননি। তবে বার্তা দিয়েছেন তিনি আছেন, ভালই আছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নায়িকার সখ্য রয়েছে। এর আগে বহুবার শাসকদলের নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। তিনি যে এবারেও থাকবেন সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। সেই ইঙ্গিতকেই সত্যি করলেন সৌমি। ২৬-এ নির্বাচনে প্রচারে কি পুরোদস্তুর অংশ নেবেন তিনি? সে উত্তর অবশ্য লুকিয়ে রয়েছে সময়ের হাতে।