Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রূপাঞ্জনার মতো ঋষিও কি বিজেপি ছেড়ে তৃণমূলে? প্রশ্ন ছুড়তেই সোজাসাপটা অভিনেতা

মনে করিয়ে দেওয়া যাক, ২০১৯ সালে ঋষি কৌশিক থেকে পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র থেকে কাঞ্চনা মৈত্র সহ বাংলার জনপ্রিয় বেশ কিছু অভিনেতা দিল্লি উড়ে গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। এর মধ্যে রূপাঞ্জনাকে নিয়ে আলোড়ন বেশিই হয়েছিল। 

রূপাঞ্জনার মতো ঋষিও কি বিজেপি ছেড়ে তৃণমূলে? প্রশ্ন ছুড়তেই সোজাসাপটা অভিনেতা

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 21 July 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: 'দলবদলু'-- ১৯-এর লোকসভা নির্বাচনের আগে হঠাৎই জনপ্রিয় হয়ে উঠেছিল এই কয়নেজ। রাজনৈতিক পালাবদল নয়, বরং তারকা প্রার্থীদের এক এক সময় এক দলে যাওয়ার প্রবণতাকেই খানিক ব্যঙ্গ করে ব্যবহৃত হয়েছিল এই টার্ম। ২০২১ বিধানসভা নির্বাচনের পর এই টার্ম যে শুধু জনপ্রিয় হয়েছিল তা নয়, তা ঠাই পেয়েছিলেন আমজনতার অভিধানেও।

এ দিন ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস। সকাল থেকেই ধর্মতলা চত্বরে তিলধারণের জায়গা নেই। আর এই একুশেই অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র জানিয়েছেন, ঘর ওয়াপসি ঘটেছে তাঁর। জানিয়েছেন, বিজেপি ছেড়ে এখন তিনি তৃণমূলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় তাঁকে করতে দেখা গিয়েছে দরাজ গলায়।

মনে করিয়ে দেওয়া যাক, ২০১৯ সালে ঋষি কৌশিক থেকে পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র থেকে কাঞ্চনা মৈত্র সহ বাংলার জনপ্রিয় বেশ কিছু অভিনেতা দিল্লি উড়ে গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। এর মধ্যে রূপাঞ্জনাকে নিয়ে আলোড়ন বেশিই হয়েছিল। কারণ তাঁর আগে তিনি ছিলেন তৃণমূলে। রূপাঞ্জনা নিজের অবস্থান স্পষ্ট করেছেন। কিন্তু ঋষি কৌশিক? রূপাঞ্জনার মতো ঋষিও কি বিজেপি ছেড়ে তৃণমূলে? প্রশ্ন ছুড়তেই সোজাসাপটা অভিনেতা। 

তাঁর কথায়, "আমার রাজনৈতিক মতাদর্শ হুট করে বদল হয় না। কেউ অন্য দল যোগদান করতেই পারেন। তবে ২০১৯_এ আমার যা অবস্থান ছিল এখনও তাই আছে। আর অদূর ভবিষ্যতেও তা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বললেই চলে।" সেই ২০১৯ থেকে তিনি বিজেপিতে অথচ রাজ্য বিজেপির কোনও প্রচারে তাঁকে সেভাবে দেখা যায় না বললেই চলে, ২৬-এ কি তিনি খানিক সক্রিয় হবেন? ঋষি বললেন, "আমি তো প্রথম থেকেই জানিয়েছিলাম এভাবে প্রচারে থাকতে পারব না। তাই সমর্থন থাকলেও প্রচারে হয়তো আমাকে সেইভাবে পাওয়া যাবে না।" শুধু রূপাঞ্জনাই নয়, এ দিন একুশের মঞ্চে দেখা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও। মনে করিয়ে দেওয়া যাক, ২১-এর বিধানসভা নির্বাচনের আগে তিনিও কিন্তু যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভোটে হেরে দল ছাড়েন তিনি।


```