Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ইন্ডাস্ট্রির ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী

বিয়ের পর কি সত্যিই শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার?

বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ইন্ডাস্ট্রির ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী

তাপসী পান্নু

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 March 2026 22:16

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বহুদিন ধরেই একটি ধারণা চালু রয়েছে, বিয়ের পর অভিনেত্রীদের কেরিয়ার নাকি আর আগের মতো থাকে না। বিয়ের আগে যেখানে রোম্যান্টিক বা প্রধান চরিত্রের অফার মিলত, বিয়ের পর সেই সুযোগ অনেকটাই কমে যায়— এমনটাই মনে করেন অনেকে। যদিও কিছু ব্যতিক্রম রয়েছে, তবুও অধিকাংশ ক্ষেত্রেই অভিনেত্রীদের বিয়ের পর পার্শ্বচরিত্রের প্রস্তাবই বেশি আসে। তবে এই প্রচলিত ধারণাকে অনেকটাই চ্যালেঞ্জ করেছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। বিয়ের পরও তিনি নিজের পছন্দমতো চরিত্র বেছে নিচ্ছেন এবং নিজের মতো করেই কাজ করে চলেছেন।

একটি সাক্ষাৎকারে তাপসী জানান, কোনও অভিনেত্রী যদি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত এবং বড় স্টার হয়ে উঠতে পারেন, তাহলে বিয়ে তাঁর কেরিয়ারে তেমন প্রভাব ফেলে না। কিন্তু বেশিরভাগ অভিনেত্রীর ক্ষেত্রেই বিয়ের পর পরিস্থিতি বদলে যায়। এখনও এমন ধারণা রয়ে গেছে যে, সফল নায়িকা সেই, যাকে দর্শকরা নিজেদের কল্পনায় দেখতে পারেন।

তাঁর মতে, দর্শক যখন জানতে পারেন যে কোনও অভিনেত্রী বিবাহিত, তখন অনেক সময় তাঁর অন-স্ক্রিন ইমেজে পরিবর্তন আসে। মূলধারার ছবিতে ব্যক্তিগত জীবন যে এখনও একজন অভিনেত্রীর ইমেজে প্রভাব ফেলে, সেই বাস্তবতাও অস্বীকার করেননি তাপসী।

তবে নিজের ক্ষেত্রে এই পরিস্থিতি এড়াতে পেরেছেন বলেই মনে করেন তিনি। কেরিয়ারের শুরু থেকেই তিনি আলাদা ধরনের পথ বেছে নিয়েছিলেন। শুধুমাত্র গ্ল্যামারনির্ভর চরিত্রে নিজেকে সীমাবদ্ধ না রেখে, গল্পনির্ভর এবং শক্তিশালী চরিত্রে অভিনয় করার দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

তাপসীর কথায়, শুরু থেকেই ভিন্ন পরিচয় তৈরি করতে পারার কারণেই তাঁর ব্যক্তিগত জীবনের পরিবর্তন কখনও তাঁর কাজ বা কেরিয়ারে প্রভাব ফেলতে পারেনি।


```