Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ঝগড়ার পর কে কাকে আগে 'সরি' বলেন? দাম্পত্য কলহের কথা জানালেন ঐশ্বর্যা

অভিষেক বচ্চনের সঙ্গে ঝগড়া হলে আগে ‘সরি’ বলেন কে? দ্য কপিল শর্মা শো-এ অকপট স্বীকারোক্তি ঐশ্বর্য রাই বচ্চনের, ভিডিও ভাইরাল।

ঝগড়ার পর কে কাকে আগে 'সরি' বলেন? দাম্পত্য কলহের কথা জানালেন ঐশ্বর্যা

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 March 2026 21:11

দ্য ওয়াল ব্যুরো: ঝলমলে গ্ল্যামার, বিশ্বসুন্দরীর খেতাব আর বলিউডের সুপারস্টারডম, সবকিছুর আড়ালেও ব্যক্তিগত জীবনে কতটা সহজ-সরল ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), তারই এক মিষ্টি ঝলক মিলেছিল জনপ্রিয় দ্য কপিল শর্মা শো-এর মঞ্চে। বড়পর্দায় তাঁকে এখন তুলনামূলক কম দেখা গেলেও, তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং তাঁর পুরনো সাক্ষাৎকার বা টেলিভিশন উপস্থিতি মাঝেমধ্যেই নতুন করে ভাইরাল হয়ে ওঠে।

এই শোতেই সঞ্চালক কপিল শর্মা মজার ছলে ঐশ্বর্যাকে বলেন, তাঁর শান্ত স্বভাব আর মিষ্টি হাসি দেখে মনে হয় না তিনি কখনও কারও সঙ্গে ঝগড়া করেন। তবে স্বামী-স্ত্রীর সম্পর্কে যে ছোটখাটো মনোমালিন্য থাকেই, সেই প্রসঙ্গ টেনে কপিল সরাসরি প্রশ্ন করেন— অভিষেক বচ্চন-এর সঙ্গে ঝগড়া হলে প্রথমে ‘সরি’ কে বলেন?

একটুও না ভেবে ঐশ্বর্যা জানান, তিনিই আগে ‘সরি’ বলেন এবং যত দ্রুত সম্ভব বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁর এই অকপট স্বীকারোক্তি দর্শকদের মন ছুঁয়ে যায়। আর তার পরেই কপিলের রসিক মন্তব্য— “এত সুন্দর স্ত্রী, তার উপর আবার নিজেই সরি বলে, এ তো ‘খুদা কা শুক্রিয়া’!” মুহূর্তেই স্টুডিও জুড়ে হাসির রোল ওঠে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ঐশ্বর্যা ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, এ বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা। ব্যক্তিগত জীবনকে সবসময়ই আড়ালেই রাখতে পছন্দ করেন এই তারকা দম্পতি।


```