তবে তিনি এখানে নায়িকা নন। তবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তাঁর।

শেষ আপডেট: 10 July 2025 20:34
দ্য ওয়াল ব্যুরো: বহুদিন তাঁকে মিস করছিল দর্শক। এবার তিনি ফিরলেন আবার টেলিভিশনে। বাংলা ছোট পর্দার লক্ষ্মীপ্রতিমা মুখ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। যাকে শেষ দেখা যায় জি-বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে। ছোটপর্দার দর্শকের কাছে অভিনেত্রী পরিচিত কখনও ‘খেলাঘর’র পুর্ণা তো কখনও ‘মেয়েবেলা’র মৌ হিসাবে।

ছোটপর্দার পাশাপাশি বেশ কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন স্বীকৃতি। ‘আলোর কোলে’র পর এবার ফের নতুন বাংলা সিরিয়ালে ফিরছেন স্বীকৃতি।
কদিন আগেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তার নতুন লুক। সেখানে তিনি লিখেছেন, প্রচুর ভালোবাসা আর সমর্থন চাই, আজ রাতে দেখা হচ্ছে ‘রানি ভবানী’ তে। নতুন 'রানি ভবানি' সিরিয়ালে ফিরলেন স্বীকৃতি।

তবে তিনি এখানে নায়িকা নন। তবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তাঁর।
স্টার জলসার পর্দায় সদ্য কদিন হয়েছে সম্প্রচার শুরু হয়েছে ‘রানী ভবানী’র। সেখানে এক মিষ্টি চরিত্রে দেখা যাচ্ছে স্বীকৃতি কে। গল্পে স্বীকৃতির চরিত্র ইতিবাচক নাকি নেতিবাচক, কোন চরিত্রে অভিনয় করবেন সেটাও জানা যায়নি।