Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লালবাজারে জিতু! কী কারণে ডাক পড়ল অভিনেতার? শোরগোল টলিপাড়ায়!

শুক্রবার দুপুরে লালবাজারে হঠাৎ দেখা গেল অভিনেতা জিতু কমলকে। স্বাভাবিকভাবেই শুরু হল জল্পনা—কেন এলেন তিনি পুলিশের সদর দফতরে? কোন কারণে এই তলব?

লালবাজারে জিতু! কী কারণে ডাক পড়ল অভিনেতার? শোরগোল টলিপাড়ায়!

লালবাজারে জিতু!

শেষ আপডেট: 4 July 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুপুরে লালবাজারে হঠাৎ দেখা গেল অভিনেতা জিতু কমলকে। স্বাভাবিকভাবেই শুরু হল জল্পনা—কেন এলেন তিনি পুলিশের সদর দফতরে? কোন কারণে এই তলব? কিন্তু একটু খোঁজ নিতেই স্পষ্ট হয়ে গেল পরিস্থিতি। আসলে কোনো তদন্ত বা জিজ্ঞাসাবাদের কারণে নয়, অভিনেতা জিতু কমল এসেছিলেন এক বিশেষ উপলক্ষে—নতুন বই উপহার দিতে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা 'টিপস' নিতে কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মার কাছ থেকে।


‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামে একটি সিনেমায় গত বছর অভিনয় করেছিলেন জিতু। চরিত্রের নাম ছিল অরণ্য চট্টোপাধ্যায়—একজন ডাক্তার, যিনি আবার একাধারে গোয়েন্দাও। সেই সিনেমার কাহিনি অবলম্বনে এবার প্রকাশিত হয়েছে একই নামের একটি বই, দীপ প্রকাশনীর থেকে। সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানই আয়োজিত হয়েছিল লালবাজারেই। পুলিশ কমিশনারের হাতে বইটি তুলে দেন জিতু নিজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অলোক সান্যাল, বইয়ের লেখক ও পরিচালক দুলাল দে, প্রকাশনা সংস্থার কর্ণধার দীপ্তাংশু মণ্ডল ও অন্যান্য বিশিষ্টজনেরা।


জিতুকে যখন প্রশ্ন করা হয়, আবারও কি তাঁকে অরণ্যর ভূমিকায় দেখা যাবে, তখন তিনি বলেন, ‘‘বইপ্রকাশ তো হলই, সঙ্গে কিছু প্রাসঙ্গিক টিপসও নিতে পারলাম—খুব শীঘ্রই পর্দায় ফিরছে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’।’’ একই কথা জানিয়েছেন পরিচালক ও লেখক দুলাল দেও—তিনি জানিয়েছেন, দ্বিতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ এখন জোরকদমে চলছে।


২০২৪ সালের জুলাই মাসে মুক্তিপ্রাপ্ত ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমাটিতে জিতু ছাড়াও অভিনয় করেছিলেন শিলাজিৎ মজুমদার, সুহোত্র মুখোপাধ্যায়, রাফিয়াত রাশিদ মিথিলা, সায়ন ঘোষ, লোকনাথ দে, শুভদীপ গুহ, প্রতীপ মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য সহ একাধিক শিল্পী। অতিথি শিল্পী হিসেবে ছিলেন কলকাতার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।


এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় প্রথমবার গোয়েন্দা চরিত্রে আত্মপ্রকাশ করেছিলেন জিতু কমল। অরণ্যর চরিত্রটি একদিকে ডাক্তারির ছাত্র, আবার অন্যদিকে রহস্যের প্রতি প্রবল আকর্ষণই তাকে করে তোলে এক অনন্য গোয়েন্দা। তার জীবনের রহস্যঘন কাহিনি লিপিবদ্ধ করে তার জামাইবাবু সুদর্শন হালদার, যিনি ছিলেন শিলাজিতের ভূমিকায়। ব্যোমকেশ-অজিতের ছায়া মেলে এদের মধ্যে, তবে সম্পূর্ণ নিজস্ব এক ঘরানায়।


এই সব মিলিয়ে লালবাজারে জিতুর হঠাৎ আগমন যতটা চাঞ্চল্যকর বলে মনে হয়েছিল, তার থেকেও বেশি রঙিন এবং সৃজনশীল ছিল এর আসল কারণ—একটি সাহিত্য ও সিনেমার সম্মিলিত যাত্রাপথের সূচনা।


```