Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

রাম রূপে সুশান্ত! AI ছবি শেয়ার করে দিদি শ্বেতা লিখলেন, 'ওর মতো কেউ হতে পারবে না!' একমত নেটিজেনরাও

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ভাড়া ফ্ল্যাটে সুশান্তর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পরে সিবিআই তদন্তে জানা যায়, তিনি আত্মহত্যা করেছিলেন। তাঁর ময়নাতদন্ত মুম্বইয়ের কুপার হাসপাতালে হয়েছিল।

রাম রূপে সুশান্ত! AI ছবি শেয়ার করে দিদি শ্বেতা লিখলেন, 'ওর মতো কেউ হতে পারবে না!' একমত নেটিজেনরাও

এআই জেনারেটেড রাম রূপে সুশান্ত সিং রাজপুত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 April 2026 14:07

দ্য ওয়াল ব্যুরো: নীতীশ তিওয়ারির 'রামায়ণ' (Ramayana) ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বিভিন্ন অভিনেতাকে রামচন্দ্রের (Ramchandra) রূপে কল্পনা করে নানান এআই (AI) ছবি বানাচ্ছেন। বাদ পড়লেন না প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও (Sushant Singh Rajput)। তাঁর এআই-জেনারেটেড রাম অবতারের ছবি শেয়ার করলেন দিদি শ্বেতা সিং কৃতি (Shweta Singh Kirti)। লিখলেন, বর্তমান সময়ের আরও কোনও অভিনেতা ভাইয়ের মতো সুন্দর, গভীর ও মর্যাদাপূর্ণভাবে রামচন্দ্রের চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন না।

শ্বেতা ইনস্টাগ্রামে লিখেছেন, সুশান্তকে রামরূপে দেখলে এত আবেগ কেন জেগে ওঠে? কারণ রামজী শুধু একটি চরিত্র নন, তিনি মূল্যবোধের প্রতীক- মর্যাদা, করুণা, সম্মান, সত্য, সাহস এবং সীতা মায়ের প্রতি তাঁর নিবেদিত ভালবাসা।  বাবার কথা রাখতে তিনি রাজ্য, ঐশ্বর্য, আরাম সব ছেড়ে বনে গিয়েছিলেন। সেই ত্যাগই তাঁকে মানুষের কাছে অনুপ্রেরণা করে তোলে। স্ত্রীর প্রতি দায়িত্বে অটল থাকার সংকল্পে অটুট ছিলনে তিনি।

শ্বেতার কথায়, সুশান্ত রামচন্দ্রের চরিত্রে শুধু ঐশ্বরিক সৌন্দর্য নয়, চরিত্রের দৃঢ়তা, চোখের নিষ্পাপ চাউনি এবং আচরণের উদারতা ফুটিয়ে তুলতে পারতেন। প্রয়াত অভিনেতার দিদির কথায়, “আজকের দিনে রামচন্দ্রের চরিত্র এতটুকু সততা ও গভীরতায় আর কেউ রূপায়ণ করতে পারতেন না।”

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ভাড়া ফ্ল্যাটে সুশান্তর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পরে সিবিআই তদন্তে জানা যায়, তিনি আত্মহত্যা করেছিলেন। তাঁর ময়নাতদন্ত মুম্বইয়ের কুপার হাসপাতালে হয়েছিল।

ইন্টারনেটের প্রতিক্রিয়া

শ্বেতার পোস্টে নেটিজেনদের ভালোবাসা উপচে পড়ে। কেউ লিখেছেন, “একজন মানুষের এমন প্রভাব- ছ'বছর পরেও তাঁর AI কাটআউট দেখে মানুষ আবেগতাড়িত হচ্ছে!” আরেকজনের মন্তব্য, “সুশান্ত বেঁচে থাকলে রামের চরিত্র অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারতেন। আপনার ক্যাপশনটা একদম সত্যি।” আরেকটি মন্তব্যে বলা হয়, “যে পবিত্রতা তাঁর চোখে ছিল, আজকের অন্য কোনও অভিনেতার নেই।”

রামায়ণ ছবিকে ঘিরে উত্তেজনা

নীতীশ তিওয়ারি আসন্ন এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। প্রথম লুক শেয়ার করতে গিয়ে প্রযোজক নমিত মালহোত্রা লিখেছেন, রাম মানবতার আদর্শ, যিনি ব্যক্তিগত ইচ্ছার চেয়ে কর্তব্যকে বড় করেছেন।

এই মেগা-প্রজেক্টে প্রথমবার একসঙ্গে কাজ করছেন সঙ্গীত সম্রাট এআর রহমান (A. R. Rahman) এবং অস্কারজয়ী সংগীত পরিচালক হান্স জিমার (Hans Zimmer)। প্রায় ৪  হাজার কোটি  টাকার বাজেটে তৈরি হচ্ছে এই সিনেমা। সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে (Sai Pallavi), এছাড়াও অভিনয় করছেন সানি দেওল (Sunny Deol), দক্ষিণী সুপারস্টার যশ (Yash), রবি দুবে-সহ (Ravi Dubey) আরও অনেকে।

সোশ্যাল মিডিয়ার আলোচনায় স্পষ্ট, রামায়ণ নিয়ে উত্তেজনা তুঙ্গে, আর সুশান্তকে রামের রূপে দেখে স্মৃতি ও আবেগে ভেসে যাচ্ছে তাঁর অনুরাগীরা।


```