Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

২১৫ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় ধাক্কা জ্যাকলিনের! আবেদনে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

জ্যাকলিনের আইনজীবী আদালতে বলেন, প্রসিকিউশনের অভিযোগ হল জ্যাকলিনকে সুকেশের থেকে উপহার নেওয়ার সময় বেশি সতর্ক থাকা উচিত ছিল। 

২১৫ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় ধাক্কা জ্যাকলিনের! আবেদনে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 17:21

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। ইডির ২১৫ কোটি টাকার আর্থিক তছরুপ মামলা বাতিলের আবেদন করেছিলেন তিনি। শীর্ষ আদালত সেই আবেদন শোনেনি। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত-র ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল।  

এদিন বিচারপতির বেঞ্চ জানায়, ইডির দায়ের করা মামলায় আদালত হস্তক্ষেপ করবে না। গত ৩ জুলাই দিল্লি হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্যাকলিন।

জ্যাকলিনের আইনজীবী আদালতে বলেন, প্রসিকিউশনের অভিযোগ হল জ্যাকলিনকে সুকেশের থেকে উপহার নেওয়ার সময় বেশি সতর্ক থাকা উচিত ছিল। তবে আদালত জানিয়েছে, আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে কেউ পুরোপুরি নিরাপদ হতে পারে না। আদালত আরও বলে, চার্জ বসানোর সময় শুধু অভিযোগকে মান্যতা দিতে হয়, তখন প্রমাণ দেখার দরকার নেই।

শীর্ষ আদালতে জ্যাকলিন জানিয়েছেন, "আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী। সুকেশ বর্তমানে জেলে। তিনি আমাকে উপহার পাঠিয়েছিলেন, তবে ওই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। মূল অপরাধে আমার নাম দেওয়া হয়নি। তার একটি টাকাও আমার কাছে আসেনি।"

জ্যাকলিন ফার্নান্দেজকে ওই আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার তদন্তে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

মামলার পটভূমি

ইডি দাবি করেছিল, 'কনম্যান' সুকেশ চন্দ্রশেখর বেশ কয়েকজনের থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সম্পর্ক থাকাকালীন জ্যাকলিনকে কয়েক কোটি টাকার উপহার দিয়েছিলেন সুকেশ। সেই সূত্র ধরেই এই মামলায় নাম জড়ায় অভিনেত্রীর।  

আদালতে অভিনেত্রী আগেও বলেছিলেন, এই মামলায় নাম জড়ানোর কারণে তাঁর কেরিয়ারের ক্ষতি হচ্ছে। ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই মামলা বাতিলের দাবিতেই সুপ্রিম কোর্টে যান জ্যাকলিন। সেই মামলাতেই হস্তক্ষেপ করল না শীর্ষ আদাল।


```