Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

জেলে আছেন দীর্ঘদিন, জ্যাকলিনের জন্মদিনে উত্তরাখণ্ডের ত্রাণে ২৫ কোটি টাকা দান 'প্রেমিক' সুকেশের

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ আজ ৪০তম বছরে পা রাখলেন। 

জেলে আছেন দীর্ঘদিন, জ্যাকলিনের জন্মদিনে উত্তরাখণ্ডের ত্রাণে ২৫ কোটি টাকা দান 'প্রেমিক' সুকেশের

জ্যাকলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 August 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ আজ ৪০তম বছরে পা রাখলেন। দিনটি তিনি কাটাচ্ছেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সঙ্গে, আর দেশ-বিদেশের অসংখ্য ভক্ত সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁর টাইমলাইন।

তবে জন্মদিনের উচ্ছ্বাসের মাঝেই আবার আলোচনায় উঠে এল এক পুরনো বিতর্ক— সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত এই ব্যবসায়ী বর্তমানে দিল্লির মন্ডোলি জেলে বন্দি। সেখান থেকেই জ্যাকলিনের জন্য পাঠিয়েছেন এক আবেগঘন প্রেমপত্র। চিঠিতে তিনি শুভেচ্ছা জানিয়ে লেখেন, “ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন।” শুধু তাই নয়, জন্মদিন উপলক্ষে উত্তরাখণ্ডের বিপর্যস্তদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জ্যাকলিনের নামে ২৫ কোটি টাকা দান করার কথাও জানিয়েছেন তিনি।

সুকেশের দাবি, এই দান তাঁর পক্ষ থেকে জ্যাকলিনের জন্মদিনের বিশেষ উপহার। তবে এই ‘উপহার’-এর পেছনের গল্পে রয়েছে দীর্ঘ বিতর্কের ইতিহাস। সুকেশের আইনজীবীর বক্তব্য, তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যদিও জ্যাকলিন এই দাবি সরাসরি অস্বীকার করেছেন। কিন্তু একাধিক ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আসায় অভিনেত্রীর জন্য পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

এর আগে সুকেশের দেওয়া বিলাসবহুল উপহারের তালিকায় ছিল একটি ইয়ট, একটি ঘোড়া, দামি গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত জেট, যা নিয়ে বলিউডে গুঞ্জন থামেনি এখনও।


```