আল্লু অর্জুন ও রাম চরণের ১৮ বছরের দূরত্বের নেপথ্যে কোন নায়িকা?

আল্লু অর্জুন ও রাম চরণ
শেষ আপডেট: 11 August 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সিনেমার দুই দিগ্গজ নায়ক, আল্লু অর্জুন ও রাম চরণ। তাঁরা শুধু পর্দার অন্যতম সুপারস্টারই নন, বাস্তবেও দুই আত্মীয়, যাদের ছোটবেলা একসঙ্গে কেটেছে হায়দরাবাদের একই বাড়ির ছাদে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রায় দুই দশক ধরে তাঁরা একে অপরের সঙ্গে কথা বলছেন না। কী কারণ? এক নারীর সঙ্গে জড়িয়ে যায় পুরো কাহিনী।
দুই দশক আগের কথা, আল্লু অর্জুন ছিলেন অভিনেত্রী নেহা শর্মার প্রেমে পড়ে। তাদের সম্পর্ক ছিল গভীর এবং আল্লু নেহাকে ভাবতেন জীবনের সঙ্গী হিসেবে। নেহা তখন নতুন মুখ, দক্ষিণী চলচ্চিত্র থেকে বলিউডের ‘ক্রুক’ ছবিতে তাঁর নাম ওঠে। কিন্তু ‘চিরুথা’ ছবির শুটিংয়ের সময় দু’জনের সম্পর্কের ফাটল ধরল।
এই গুঞ্জন আল্লুর জন্য এক বড় ধাক্কা। তিনি মেনে নিতে পারেননি যে, তাঁর ভাইই তার সম্পর্ক ভাঙার কারণ। এরপর থেকেই আল্লু আর রামের মধ্যে দূরত্ব গড়ে ওঠে। নেহার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর, রামের সঙ্গেও আল্লুর যোগাযোগ ছিন্ন হয়।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাম চরণ জানান, তিনি বিবাহিত এবং এসব গুঞ্জন তার দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ‘একজন স্বামী হিসেবে আমার দায়িত্ব, এমন পরিস্থিতি সৃষ্টি না করা যেখানে আমার স্ত্রীকে আমাকে অন্য নারীদের থেকে রক্ষা করতে হয়।’ রাম আরও জানান, ‘চিরুথা ছিল আমার প্রথম ছবি, আর তখন থেকেই এসব গুজব ছড়াতে শুরু হয়। আমার বাবা বলেছিলেন, এসব মিথ্যা খবরকে পাত্তা না দিতে।’
রাম চরণের দাবি, তার বর্তমান স্ত্রী উপাসনা ছিল তার ভালো বন্ধু, যিনি সবসময় বিশ্বাস করেছেন এসব গুজব ভিত্তিহীন। ২০১২ সালে রাম চরণ ও উপাসনা বিয়ে করেন। অন্যদিকে, আল্লু অর্জুন ২০১১ সালে যুক্তরাষ্ট্রে স্নেহার সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে তাঁদের বিবাহ হয়।