Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিশালাকার মাথা আর ছোট্ট দুটো পা, বিরল রোগে আক্রান্ত শিশুর সমস্ত চিকিৎসার দায়ভার নিলেন জ্যাকলিন

হাইড্রোসেফালাসে আক্রান্ত ছোট্ট মোহাম্মদের অস্ত্রোপচারের সম্পূর্ণ খরচ বহন করবেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। মানবিক উদ্যোগে ভরে উঠল সোশ্যাল মিডিয়া।

বিশালাকার মাথা আর ছোট্ট দুটো পা, বিরল রোগে আক্রান্ত শিশুর সমস্ত চিকিৎসার দায়ভার নিলেন জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্ডেজ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 September 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে সলমন খান যেমন উদার মনের জন্য পরিচিত, তাঁর ঘনিষ্ঠ মহলে ঠিক তেমনই জায়গা করে নিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। রূপালি পর্দায় তিনি গ্ল্যামার কুইন, কিন্তু বাস্তবে তাঁর মানবিক দিক বারবার হৃদয় ছুঁয়েছে ভক্তদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এমনই এক দৃশ্য, এক বিরল রোগে আক্রান্ত ছোট্ট শিশুর পাশে দাঁড়ালেন জ্যাকলিন।

ভিডিওতে দেখা যায়, ‘কিক’-খ্যাত এই অভিনেত্রী শিশুটিকে কোলে নিয়ে আদর করছেন, কথা বলছেন। নাম মোহাম্মদ, হাইড্রোসেফালাস নামের এক বিরল রোগে ভুগছে সে। মস্তিষ্কে জমে থাকা অতিরিক্ত তরলের কারণে যে অস্ত্রোপচারের প্রয়োজন, তার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন জ্যাকলিন। শিশুটির মা-বাবাকে প্রতিশ্রুতি দিয়েছেন, চিকিৎসার খরচের বোঝা তাঁদের বইতে হবে না।

এই ভিডিওটি শেয়ার করেছেন মুম্বইয়ের সমাজসেবী ও ইনফ্লুয়েন্সার হুসেইন মানসুরি। তিনি লিখেছেন, “শিশুটির অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার জন্য ধন্যবাদ জ্যাকলিন ফার্নান্ডেজজি। আপনি সত্যিই নিষ্পাপ। সবাইকে অনুরোধ করছি শিশুটির জন্য প্রার্থনা করুন।” উত্তরে জ্যাকলিনও বলেন, “ধন্যবাদ হুসেইন ভাই। আসুন আমরা সকলে মিলে মোহাম্মদ ও তার পরিবারের জন্য প্রার্থনা করি।”

কমেন্ট বক্সে ভালবাসার বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। অনুষা দান্ডেকর লিখেছেন, “এই মিষ্টি ছোট্ট ফেরেশতা আর জ্যাকি, তোমাদের দুজনকে অনেক ভালবাসা।” এক ভক্ত বলেন, “শিগগিরই শিশুটিকে হাঁটতে আর খেলতে দেখার অপেক্ষায় আছি।” আরেকজন লিখেছেন, “চলুন সবাই মিলে ওর জন্য প্রার্থনা করি।”

উল্লেখযোগ্যভাবে, জ্যাকলিন বহুদিন ধরেই সমাজসেবামূলক কাজে সক্রিয়। তিনি পেটা’র প্রাণী অধিকার প্রচারে যুক্ত ছিলেন, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির সঙ্গে কাজ করেছেন বন্যা-ত্রাণ প্রকল্পে, এমনকি জাতিসংঘের ‘ওয়াইল্ড ফর লাইফ’ ক্যাম্পেইনের শুভেচ্ছাদূতও হয়েছেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও মেডিটেশন সচেতনতার জন্যও উদ্যোগ নিয়েছেন তিনি।

অভিনয়ের মঞ্চেও জ্যাকলিন ব্যস্ত। সামনে মুক্তি পেতে চলেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। পরিচালনায় আহমেদ খান, প্রযোজনায় ফিরোজ নাদিয়াদওয়ালা। ছবিতে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, রবিনা টন্ডন, দিশা পাটানি, লারা দত্ত সহ আরও বহু তারকা একসঙ্গে অভিনয় করছেন।


```