Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মেয়ে দুয়ার জন্মদিনে নিজে হাতে কেক বানালেন দীপিকা, শেয়ার করলেন উদযাপনের মুহূর্ত

দীপিকা পাড়ুকোন মেয়ের প্রথম জন্মদিনে নিজে হাতে কেক বানিয়ে ছবি শেয়ার করলেন। এখনও প্রকাশ্যে আনেননি ছোট্ট দুয়ার মুখ, ভক্তদের কৌতূহল বাড়ছে।

মেয়ে দুয়ার জন্মদিনে নিজে হাতে কেক বানালেন দীপিকা, শেয়ার করলেন উদযাপনের মুহূর্ত

দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 September 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে এক বছর হয়ে গেল। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর ঘরে এসেছিল খুশির বার্তা, জন্ম নিয়েছিল তাঁদের কন্যা সন্তান, দুয়া। দেখতে দেখতে কেটে গেল এক বছর। প্রথম জন্মদিনে মেয়ের জন্য ঘরোয়া আয়োজন করলেন দীপিকা।

অভিনেত্রী নিজে হাতে বানালেন চকলেট কেক। ফুলে সাজানো সেই কেকের ছবি পোস্ট করে দীপিকা লেখেন, “আমার ভালবাসার ভাষা? মেয়ের জন্মদিনে কেক বানানোই আমার ভালবাসা।”

ছবিটি প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা ভেসে আসে। কেউ লিখলেন, “ভীষণ মিষ্টি উপহার।” কেউ আবার বললেন, “মায়ের তরফে মেয়ের জন্য এর থেকে সুন্দর উপহার আর কিছু হতে পারে না।” তবে এত কিছুর পরও এক প্রশ্ন রয়ে গেল অমীমাংসিত, এখনও প্রকাশ্যে আনেননি ছোট্ট দুয়ার মুখ। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রথমবারের মতো তাঁকে দেখার জন্য।

 কিছুদিন আগেই অবশ্য দীপিকার কোলে এক শিশুকে দেখা গিয়েছিল একটি ভাইরাল ভিডিওতে। তবে সেটি আদৌ দুয়া কিনা, সেই রহস্য খোলেননি অভিনেত্রী। বরং, বিনা অনুমতিতে ছবি তোলায় ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

এদিকে ব্যক্তিগত মুহূর্তের আড়ালেও দীপিকা আবারও আলোচনায় আসছেন কাজের সূত্রে। সম্প্রতি রোহিত শেট্টির ‘সিংঘম এগেন’ এ তাঁকে দেখা গিয়েছে। ফারহান আখতারের ‘ডন ৩’ তে রণবীর সিং-এর বিপরীতে তাঁর নাম জড়িয়েছে, শোনা যাচ্ছে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনও থাকতে পারেন ছবিতে। তবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ প্রজেক্ট থেকে সরে যাওয়ার পর ইন্ডাস্ট্রিতে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। আগামী দিনে শাহরুখ খানের ‘কিং’ ছবিতেও দেখা যেতে পারে তাঁকে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে বলিউড পাড়ার কানাঘুষো।


```