Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

‘বিজয় এত অধৈর্য কেন?’ ‘জন নয়াগন’ মুক্তি নিয়ে নির্মাতাদের আবেদনে সায় দিল না সুপ্রিম কোর্ট

থলপতি বিজয়ের শেষ ছবি ‘জন নয়াগন’-এর মুক্তি নিয়ে সেন্সর জটিলতায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।

‘বিজয় এত অধৈর্য কেন?’ ‘জন নয়াগন’ মুক্তি নিয়ে নির্মাতাদের আবেদনে সায় দিল না সুপ্রিম কোর্ট

‘জন নয়াগন’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 January 2026 15:46

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে পুরোপুরিভাবে যোগ দেওয়ার আগে অভিনেতা হিসেবে থলপতি বিজয়ের কেরিয়ারের শেষ ছবি ‘জন নয়াগন’। স্বাভাবিকভাবেই এই ছবি ঘিরে অনুরাগীদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু ছবির মুক্তিকে কেন্দ্র করে যে টানাপোড়েন চলছে, তা যেন কোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানাচ্ছে। একের পর এক মুক্তির দিন ঘোষণা হলেও এখনও প্রেক্ষাগৃহের আলো দেখেনি বিজয়ের শেষ ছবি। আর তার মূল কারণ, সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়া।

‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’-এর সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন ছবির নির্মাতারা। সেই সূত্রেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। তবে এই বিষয়ে কোনও রকম হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। বরং মামলাটি ফের মাদ্রাজ হাই কোর্টেই পাঠিয়ে দেওয়া হয়েছে।

‘জন নয়াগন’ ছবির সেন্সর সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ জারি হওয়ায় তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন নির্মাতারা। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। শুধু তাই নয়, দ্রুত শুনানির দাবিতে নির্মাতাদের তাড়াহুড়ো নিয়েও অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। বিচারপতিরা প্রশ্ন তোলেন, ঠিক কীসের এত তাড়া নির্মাতাদের?

এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলার শুনানি হবে মাদ্রাজ হাই কোর্টেই। পাশাপাশি আগামী ২০ জানুয়ারির মধ্যেই সেখানে মামলার নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল থলপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’। কিন্তু নির্ধারিত সময়ের আগেই জানা যায়, ছবিটি সেই দিনে মুক্তি পাচ্ছে না। সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় নির্মাতারা মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হন। গত শুক্রবার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা থাকলেও তা বাস্তবে হয়নি।

ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে বিজয়ের বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তি। এই পরিস্থিতিতে ছবির মুক্তি বিলম্বের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। থলপতির অভিনয়জীবনের শেষ ছবির ভবিষ্যৎ আপাতত আইনি জটিলতার মধ্যেই আটকে রইল।


```