Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অক্ষয়ের পা জড়িয়ে কাতর আর্জি যুবতী, ভিডিয়ো ভাইরাল হতেই নেটদুনিয়ায় চর্চা

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাওয়ার সময় আচমকাই এক যুবতী অভিনেতার পা জড়িয়ে ধরেন। সেই মুহূর্তের ভিডিয়ো সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। 

অক্ষয়ের পা জড়িয়ে কাতর আর্জি যুবতী, ভিডিয়ো ভাইরাল হতেই নেটদুনিয়ায় চর্চা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 15 January 2026 15:28

দ্য ওয়াল ব্যুরো: পুরনিগমের নির্বাচন ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মুম্বই শহরের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ছিল ব্যস্ততা তুঙ্গে। সাধারণ ভোটারের পাশাপাশি একাধিক তারকাকেও এদিন ভোট দিতে যেতে দেখা যায়। সেই তালিকায় ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির কাছের ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে অক্ষয় এমন এক পরিস্থিতির মুখোমুখি হন, যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাওয়ার সময় আচমকাই এক যুবতী অভিনেতার পা জড়িয়ে ধরেন। সেই মুহূর্তের ভিডিয়ো সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অক্ষয় কুমারের কাছে এসে ওই যুবতী আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন।

যুবতীর কথায়, তাঁর বাবা ঋণের বোঝায় জর্জরিত। পরিবার চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। নিজেকে অক্ষয় কুমারের একনিষ্ঠ অনুরাগী বলেও দাবি করেন তিনি। এমন পরিস্থিতিতে অভিনেতার কাছেই শেষ আশার জায়গা খুঁজে পেয়েছেন বলে জানান যুবতী।

এই আকস্মিক আবেদনে অক্ষয় কুমার সরাসরি না বলেননি। ভিডিয়োতে দেখা যায়, তিনি নিজের এক সহযোগীর দিকে ইঙ্গিত করে যুবতীকে তাঁর কাছে ফোন নম্বর দিয়ে যেতে বলেন। ফলে অনেকের ধারণা, পরে বিষয়টি খতিয়ে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন অভিনেতা।

তবে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। বলিউডে অক্ষয় কুমারকে সকলে হিসেবি মানুষ বলেই জানেন। শোনা যায়, ছবি বক্স অফিসে সফল হোক বা ব্যর্থ, নিজের আর্থিক বিষয়গুলোকে তিনি সবসময় খুব সতর্কভাবেই দেখে থাকেন। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, আদপে কি এই অনুরাগীর পাশে দাঁড়াবেন অক্ষয়, নাকি ঘটনাটি এখানেই সীমাবদ্ধ থাকবে—তার উত্তর আপাতত সময়ই দেবে।


```