Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পরের জন্মে গোবিন্দা যেন আমার স্বামী না হয়: সুনীতা

ডিভোর্সের জল্পনার মাঝে সুনীতার পুরনো সাক্ষাৎকার ভাইরাল। গোবিন্দাকে নিয়ে পরকীয়া, অবিশ্বাস এবং রোমান্সহীনতার বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।

 

পরের জন্মে গোবিন্দা যেন আমার স্বামী না হয়: সুনীতা

গোবিন্দা এবং সুনীতা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 August 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা-র বিচ্ছেদ নিয়ে যখন জল্পনা চলছে, তখন সুনীতার একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে প্রকাশ্যে এসেছে। সেই সাক্ষাৎকারে তিনি কেবল পরকীয়ার ইঙ্গিতই দেননি, বরং অভিযোগ করেছেন যে গোবিন্দা মোটেও রোমান্টিক নন।

এই বছরের জানুয়ারিতে পিঙ্কভিলা হিন্দি রাশ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, “আমি ওকে বলেছি, পরের জন্মে যেন ও আমার স্বামী না হয়। ও কখনওই ঘুরতে যায় না। আমি ওর সঙ্গে বাইরে গিয়ে ফুচকা খেতে চাই, কিন্তু ও সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকে।”

সুনীতা আরও বলেন, “আমি জানি না ও এখন কেমন হয়েছে। আপনি তো জানেন না, মানুষ আপনার পেছনে কী করে। কখনও কোনও পুরুষকে বিশ্বাস করবেন না। মানুষ গিরগিটির মতো রং বদলায়। আমাদের বিয়ের ৩৭ বছর হয়ে গেছে। ও আর কোথায় যাবে? আগে ও কোথাও যেত না, কিন্তু এখন আমি জানি না…”

এক রসিকতার ছলে সুনীতা গোবিন্দার প্রতারণা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের বিয়ের প্রথম দিকে আমি খুব নিশ্চিন্ত ছিলাম, কিন্তু এখন আর নেই… কী হবে বলুন তো, ৬০ বছর বয়সের পর তো লোকে পাগলও হয়ে যায়… ওর বয়স ৬০ পার হয়ে গেছে, কখন কী করে বসে কে জানে?”

সুনীতা আরও বলেন, “আগে এই সব বিষয় আমাকে প্রভাবিত করত না। কিন্তু এখন ওর বয়স ৬০ পার হয়েছে, তাই আমি ভয় পাই। যখন ওর বয়স কম ছিল, তখন এতটাই কাজ করত যে পরকীয়া করার সময় পেত না। কিন্তু এখন যখন খালি বসে থাকে, তখন ভয় হয়, যদি কিছু করে বসে!”

'হাউটারফ্লাই'-এর রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সুনীতা আহুজা হিন্দু বিবাহ আইন ১৯৫৫-র ১৩(১)(i), (ia), (ib) ধারায় গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, আদালত ২৫ মে গোবিন্দাকে তলব করলেও তিনি হাজির হননি। জুন মাস থেকে তারা দু’জন বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সুনীতা সময়মতো আদালতে হাজির থাকলেও গোবিন্দা একাধিকবার গরহাজির থেকেছেন।

১৯৮০-র দশকে গোবিন্দা ও সুনীতার প্রেম কাহিনি শুরু হয়। ১৯৮৭ সালের ১১ই মার্চ তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুনীতা হলেন গোবিন্দার মামা আনন্দ সিংয়ের শ্যালিকা। এই দম্পতির দুই সন্তান, মেয়ে টিনা আহুজা এবং ছেলে যশবর্ধন।


```