মুম্বই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দাকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। ডিভোর্সের গুঞ্জনে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, তখন গোবিন্দার মুখে ছিল এক অদ্ভুত স্বাভাবিক হাসি।

গোবিন্দা
শেষ আপডেট: 23 August 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা গোবিন্দার বিরুদ্ধে তাঁর স্ত্রী সুনীতা আহুজা ডিভোর্সের মামলা দায়ের করেছেন, এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা। গত বছরের ডিসেম্বরে সুনীতা এই মামলা দায়ের করলেও, এতদিন দুজনেই এ বিষয়ে নীরব ছিলেন। গোবিন্দার বিরুদ্ধে সুনীতা 'অ্যাডাল্টারি', 'ক্রুয়েলটি' এবং 'চিটিং'-এর মতো গুরুতর অভিযোগ এনেছেন।
এই ঘটনার মধ্যেই মুম্বই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দাকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। ডিভোর্সের গুঞ্জনে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, তখন গোবিন্দার মুখে ছিল এক অদ্ভুত স্বাভাবিক হাসি।
পাপারাজ্জিদের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, গোবিন্দা সাদা পোশাকে এবং চোখে সানগ্লাস পরে বিমানবন্দরে এসেছেন। তিনি ক্যামেরার সামনে হাসছিলেন, হাত নাড়ছিলেন, এমনকি ছবি তোলার সময় ফ্লাইং কিসও ছুঁড়ে দেন। তাঁর সঙ্গে পুরো টিম থাকলেও, তিনি সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টা করেননি। কিছু ছবি তোলার পর গোবিন্দা বিমানবন্দরের ভেতরে চলে যান।
বিমানবন্দরে উপস্থিত কিছু ভক্ত তাঁকে দেখে ইতস্তত করলেও, অনেকেই নিজেদের ফোনে এই মুহূর্তটি রেকর্ড করে নেন। গোবিন্দার এই স্বাভাবিক আচরণ এবং হাসিমুখ দেখে অনেকেই অবাক হয়েছেন।