Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আমি আলাদা থাকি, গোবিন্দার ফ্ল্যাটে ও প্রতিদিন...', এই জন্যই কি ডিভোর্স মামলা করেছেন সুনীতা?

গোবিন্দা-সুনীতার আলাদা থাকা নিয়ে জল্পনা বাড়ছে। সুনীতার পুরনো সাক্ষাৎকারে প্রকাশ, ডিভোর্সের মামলা ও আদালতের তলব নিয়ে উঠছে নতুন প্রশ্ন।

 

'আমি আলাদা থাকি, গোবিন্দার ফ্ল্যাটে ও প্রতিদিন...', এই জন্যই কি ডিভোর্স মামলা করেছেন সুনীতা?

গোবিন্দা এবং সুনীতা আহুজা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 August 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা-র বিচ্ছেদ নিয়ে সম্প্রতি জল্পনা তুঙ্গে উঠেছে। এর মাঝেই সুনীতার একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি নিজেই স্বীকার করেছিলেন যে তাঁরা আলাদা থাকেন।

এ বছরের জানুয়ারিতে পিঙ্কভিলা হিন্দি রাশ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা জানান, তিনি সন্তানদের নিয়ে একটি ফ্ল্যাটে থাকেন এবং গোবিন্দা ফ্ল্যাটের উল্টো দিকের বাংলোতে থাকেন। তিনি বলেন, “আমাদের দুটো বাড়ি আছে। ফ্ল্যাটের উল্টো দিকে আমাদের একটি বাংলো আছে। আমি আমার সন্তান ও ঠাকুরের মন্দির নিয়ে ফ্ল্যাটে থাকি। আমরা ফ্ল্যাটে থাকি, আর ও মিটিং করে দেরি করে ফেরে। ও কথা বলতে খুব ভালবাসে, তাই প্রতিদিন ১০ জনকে নিয়ে বসে আড্ডা দেয়। আমি, আমার ছেলে এবং মেয়ে ফ্ল্যাটে একসঙ্গে থাকি।”

কেন আলাদা থাকেন গোবিন্দা-সুনীতা?

আরেকটি পুরনো সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা পহলাজ নিহালানিও জানিয়েছিলেন যে, গোবিন্দা এবং সুনীতা আলাদা থাকেন। তিনি বলেছিলেন, “শুনুন, সুনীতা এবং গোবিন্দার চিরন্তন ভালবাসার মধ্যে কেউ আসতে পারে না। সুনীতা তার মনের কথা খুলে বলে, আর গোবিন্দা কখনও পথ হারান না। তিনি যদি ১০টা সম্পর্কেও জড়ান, তবুও তাদের বিয়ে টিকে থাকবে।”

পহলাজ নিহালানি আরও ব্যাখ্যা করেন, “ওরা সবসময় আলাদা থেকেছে। গোবিন্দা সবসময় অন্য বাংলোতে মিটিং করতেন, কারণ তিনি দেরি করে ঘুমান। সুনীতা সবসময় তাঁর সঙ্গে থাকেন। এখন তাঁর হাতে কোনো ছবি না থাকলেও, তিনি প্রতিদিন শো করেন এবং সুনীতা তাঁর ব্যবসার দিকটা সামলান।”

ডিভোর্সের মামলা দায়ের?

'হাউটারফ্লাই'-এর রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার সুনীতা আহুজা হিন্দু বিবাহ আইন ১৯৫৫-র ১৩(১)(i), (ia), (ib) ধারায় গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, আদালত ২৫ মে গোবিন্দাকে তলব করলেও তিনি হাজির হননি। জুন মাস থেকে তারা দু’জন বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সুনীতা সময়মতো আদালতে হাজির থাকলেও গোবিন্দা একাধিকবার গরহাজির থেকেছেন।

১৯৮০-র দশকে গোবিন্দা ও সুনীতার প্রেম কাহিনি শুরু হয়। ১৯৮৭ সালের ১১ই মার্চ তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুনীতা হলেন গোবিন্দার মামা আনন্দ সিংয়ের শ্যালিকা, যিনি কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা হৃষীকেশ মুখার্জির সহকারী হিসেবে কাজ করতেন। এই দম্পতির দুই সন্তান, মেয়ে টিনা আহুজা এবং ছেলে যশবর্ধন।


```