Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবসময় দরজা খোলা রেখে...’, শাহরুখের এক অদ্ভুত অভ্যাসে বিরক্ত বোমান ইরানি!

কিং খানের এক অদ্ভুত অভ্যাস নিয়ে ক্ষোভের কথা জানালেন বোমান ইরানি।

‘সবসময় দরজা খোলা রেখে...’, শাহরুখের এক অদ্ভুত অভ্যাসে বিরক্ত বোমান ইরানি!

শাহরুখ খান ও বোমান ইরানি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 August 2025 19:24

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বহুমুখী প্রতিভাবান অভিনেতাদের তালিকায় শীর্ষে আছেন বোমান ইরানি। তাঁর অভিনয়-দক্ষতা যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনই ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতাও প্রায়ই খবরে থাকে। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখ খানের সহ-অভিনেতা বোমন সম্প্রতি খুলে বললেন কিং খানের সঙ্গে তাঁর বন্ধুত্বের নানা দিক।

বোমন জানান, শাহরুখের হৃদয় অসাধারণ বড় এবং তাঁর বাড়ির দরজা সবসময় খোলা থাকে সবার জন্য। হিউমন্স অফ বম্বের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “শাহরুখের সেটে থাকতে দারুণ লাগে। তিনি মানুষের সঙ্গ পছন্দ করেন, সিনেমা বানাতে ভালবাসেন। তাঁর বাড়িতে সবসময় স্ন্যাক্স রাখা থাকে, যে কেউ আসুক, খেয়ে বেরিয়ে যায়। যে কোনও সময় কল করলে তিনি বলেন, ‘হ্যাঁ, আসুন।’ আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে শাহরুখের নাম অবশ্যই থাকবে।”

শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতাও সবসময় আনন্দের, জানালেন বোমন। “কাজের সময় কোনো সমস্যাই আমাদের জন্য ভয়ংকর মনে হয় না। আমরা জানি, একসঙ্গে থাকলে সব সামলে নিতে পারব,” বলেন তিনি।

তবে শাহরুখের একটি অভ্যাসে কিন্তু বিরক্ত বোমন ইরানি। মুচকি হেসে তিনি বলেন, “খাবারের ব্যাপারে শাহরুখ ভয়ংকর একঘেয়ে। শুধু তন্দুরি চিকেন! বাইরে ঘুরতে গেলে খাওয়ার প্রতি কোনও আগ্রহ নেই। সবাই খেতে ব্যস্ত, আর শাহরুখ কথায় মগ্ন। খাবার ঠান্ডা হয়ে গেলেও তাঁর কিছু যায় আসে না।”

এদিকে শাহরুখকে শিগগিরই দেখা যাবে ‘কিং’ ছবিতে। ২০২৬ সালে মুক্তি পেতে চলা এই ছবিতে মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। সম্প্রতি ছেলে আরিয়ানের ওয়েব সিরিজের লঞ্চ ইভেন্টেও হাজির ছিলেন বলিউড বাদশা।


```