Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'প্লাস্টিক সার্জারি করে মুখটা বিকৃত করেছে', ভক্তদের কমেন্ট দেখে চটলেন মৌনী, লিখলেন...

চেহারা নিয়ে কটূক্তির জবাবে মৌনী রায়ের কড়া মন্তব্য! প্লাস্টিক সার্জারির গুজব ঘিরে ফের বিতর্ক বলিউডে।

'প্লাস্টিক সার্জারি করে মুখটা বিকৃত করেছে', ভক্তদের কমেন্ট দেখে চটলেন মৌনী, লিখলেন...

মৌনী রায়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 August 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পোস্টে চেহারা নিয়ে কটূক্তির কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী মৌনী রায়। এই ঘটনা আবারও তাঁর প্লাস্টিক সার্জারির গুজবকে উসকে দিয়েছে।

সম্প্রতি মৌনী ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিগুলিতে হাজার হাজার লাইক এবং প্রশংসামূলক মন্তব্য এলেও কিছু ট্রোলার তাঁর চেহারা নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে। বিশেষ করে তাঁর মুখের 'প্লাস্টিক সার্জারি' নিয়ে কটাক্ষ করা হয়।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “সত্য বরাবরই কটু! আপনাকে তা মানতেই হবে, সে আপনি যেই হোন না কেন। আপনার উচিত ছিল প্লাস্টিক সার্জারির জন্য একজন ভাল সার্জন বেছে নেওয়া।”

মৌনীর নজর এড়ায়নি এই মন্তব্যটি। তিনি পাল্টা জবাব দিয়ে লেখেন, “জীবনে কিছু মূল্যবান কাজ করুন। ভালবাসা দিতে এবং আপনার কাজ সম্পর্কে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় থাকুন। অন্যথায় এটা এতটাও মূল্যবান নয়।”

প্রসঙ্গত, মৌনীর মুখের কসমেটিক সার্জারির খবর অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। যদিও অভিনেত্রী একাধিকবার এই ধরনের খবরকে অস্বীকার করেছেন।

কেন বারবার উঠছে এই প্রসঙ্গ?
 

'ভূতনী' ছবির ট্রেলার লঞ্চের সময় মৌনীকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন। তাঁর মুখের পরিবর্তন, বিশেষ করে চোখের পাশে ফোলা ভাব নিয়ে অনেকেই মন্তব্য করেন। বলিউডের অন্দরের খবর অনুযায়ী, মৌনী একাধিকবার প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন।

তবে এই ধরনের ট্রোলিং বা গুজব নিয়ে প্রশ্ন করা হলে মৌনী জানান, “কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এই সব মন্তব্যে মনোযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রোল করে আনন্দ খুঁজে পায়, তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।”


```