Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

তিন বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার

তিন বছরের অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার। 

তিন বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার

করিনা কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 July 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: তিন বছরের অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় বাড়ছে উত্তেজনা। দীর্ঘ বিরতির পর হকিন্স শহর ও ইলেভেনকে আবারও পর্দায় দেখতে মুখিয়ে দর্শক।

নতুন সিজনেই শেষ হবে এই বিখ্যাত সিরিজের সফর। ২০১৬ সালে প্রথম মুক্তি পাওয়ার পর থেকেই সিরিজটি আন্তর্জাতিক দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পায়। ৮০-র দশকের প্রেক্ষাপটে তৈরি এই থ্রিলার সিরিজের কাহিনিতে ছিল রহস্য, অ্যাডভেঞ্চার এবং সুপারন্যাচারাল টানাপোড়েন। একের পর এক সিজনে হকিন্স শহরে অদ্ভুত সব ঘটনা এবং ইলেভেনের অতিমানবীয় শক্তির পরিচয় পেয়েছেন দর্শক।

সিজন ৫-এর টিজারেও সেই রহস্যের আবহ বজায় রাখা হয়েছে। টিজারে উঠে এসেছে আরও ভয়ঙ্কর এবং শক্তিশালী শত্রুর আভাস। ইঙ্গিত মিলেছে, এবার ইলেভেন এবং তার বন্ধুরা দাঁড়াবে আরও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি।

সিজনের মূল চরিত্রে রয়েছেন মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ড, গ্যাটেন মাতারাজ্জো-সহ মূল কাস্ট। নেটফ্লিক্স সূত্রে খবর, চূড়ান্ত সিজনটি মুক্তি পাবে ২০২৫ সালের নভেম্বরে।
 


```