সলমন খান ও শিশুদের মধুর সম্পর্ক নতুন কিছু নয়। বলিউডের ‘ভাইজান’ বহুবারই প্রমাণ করেছেন, বাচ্চাদের জন্য তাঁর হৃদয়ে বিশেষ জায়গা রয়েছে।

সলমন খান
শেষ আপডেট: 17 July 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: সলমন খান ও শিশুদের মধুর সম্পর্ক নতুন কিছু নয়। বলিউডের ‘ভাইজান’ বহুবারই প্রমাণ করেছেন, বাচ্চাদের জন্য তাঁর হৃদয়ে বিশেষ জায়গা রয়েছে। কোনও অনুষ্ঠান হোক কিংবা শ্যুটিং সেট—শিশুদের সঙ্গে সময় কাটাতে সলমনকে দেখা গিয়েছে এক অনন্য স্নেহের ভঙ্গিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা আরও একবার ছুঁয়ে গেল অনুরাগীদের হৃদয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট মেয়ে সলমনের কাছে ছুটে এসে দাঁড়ায়। সলমনও তাকে ভালোবাসায় জড়িয়ে ধরেন। শুধু তাই নয়, তিনি নিজে মেয়েটিকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দেন। ভিডিওটি শেয়ার করেছে পাপারাত্জি ভাইরাল ভায়ানি। প্রকাশের পর থেকেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার নানা কোণায়।
ভিডিও দেখে অনেকেই মুগ্ধ। এক নেটিজেন লিখেছেন, “সলমনের হৃদয়ে সবসময় বাচ্চাদের জন্য জায়গা থাকে।” আর একজন মন্তব্য করেন, “তিনি দারুণ বাবা হতে পারতেন।” আবার কেউ লিখেছেন, “সলমন এক সোনালি হৃদয়ের মানুষ।”
এদিকে পেশাগত দিক থেকেও সামনে বড় প্রজেক্টের দিকে এগোচ্ছেন সলমন খান। সদ্য মুক্তিপ্রাপ্ত 'সিকন্দর' ছবিতে রশ্মিকা মান্দানার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। যদিও বক্স অফিসে ছবিটি আশানুরূপ ফল করতে পারেনি। এবার সলমনকে দেখা যাবে অপূর্ব লাখিয়ার পরিচালনায় 'Battle of Galwan' ছবিতে।