Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

টিআরপির টানাটানিতে ফের এগিয়ে 'পরশুরাম', প্রথম পাঁচে ফিরল ‘ফুলকি’ ও ‘পরিণীতা’

সপ্তাহের শেষ দিকে প্রকাশিত হল বাংলার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকগুলির টিআরপি তালিকা। ১৭ জুলাই প্রকাশিত রিপোর্ট বলছে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘পরশুরাম’। 

টিআরপির টানাটানিতে ফের এগিয়ে 'পরশুরাম', প্রথম পাঁচে ফিরল ‘ফুলকি’ ও ‘পরিণীতা’

টিআরপি তালিকা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 July 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শেষ দিকে প্রকাশিত হল বাংলার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকগুলির টিআরপি তালিকা। ১৭ জুলাই প্রকাশিত রিপোর্ট বলছে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘পরশুরাম’। অন্যদিকে, সম্প্রচারের প্রথম সপ্তাহেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক ‘রাণী ভবানী’। উল্লেখযোগ্যভাবে গত সপ্তাহে পাঁচ থেকে ছিটকে যাওয়া ‘রাঙামতি তিরন্দাজ’ ও ‘পরিণীতা’ ফের ফিরে এসেছে শীর্ষ তালিকায়।

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান দখলে রেখেছে স্টার জলসার ‘পরশুরাম’। প্রাপ্ত নম্বর ৭.৫, যা গত সপ্তাহের ফলের সঙ্গেই মিলে যায়। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। গত সপ্তাহে সেই জায়গায় ছিল ‘জগদ্ধাত্রী’। এবার ‘ফুলকি’র প্রাপ্ত নম্বর ৭.১।

তৃতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক—‘জগদ্ধাত্রী’ এবং ‘চিরসখা’। দু’টিরই প্রাপ্ত নম্বর ৬.৮। উল্লেখযোগ্যভাবে, বিগত কয়েক সপ্তাহ ‘চিরসখা’ তালিকার পঞ্চম স্থানে থাকলেও এবার একধাপ উঠে এসেছে।

নতুন ধারাবাহিক ‘রাণী ভবানী’ এই সপ্তাহে টিআরপি তালিকার চতুর্থ স্থানে রয়েছে। সম্প্রচারের প্রথম সপ্তাহেই প্রাপ্ত নম্বর ৬.৭। পঞ্চম স্থানে রয়েছে দুই পুরনো ধারাবাহিক—‘রাঙামতি তিরন্দাজ’ এবং ‘পরিণীতা’। দু’টিরই ঝুলিতে এসেছে ৬.২ নম্বর। গত সপ্তাহে এই দুটি ধারাবাহিক তালিকার প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছিল।

১৭ জুলাইয়ের টিআরপি অনুযায়ী প্রথম পাঁচে স্থান পাওয়া ধারাবাহিকগুলি:

১. পরশুরাম – ৭.৫
২. ফুলকি – ৭.১
৩. জগদ্ধাত্রী ও চিরসখা – ৬.৮
৪. রাণী ভবানী – ৬.৭
৫. রাঙামতি তিরন্দাজ ও পরিণীতা – ৬.২


```