Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বৃষ্টিভেজা রাতে শ্রীদেবীর শরীরে অসহ্য যন্ত্রণা, বনি হঠাৎই অনিলকে বলেন, 'বৌদিকে জাপটে ধরো'

জ্বর নিয়েই শ্রীদেবী স্টুডিওতে পৌঁছন, ওষুধ খেয়ে শুটিং শুরু করেন। পরনে ছিল আইকনিক নীল শিফন শাড়ি। 

বৃষ্টিভেজা রাতে শ্রীদেবীর শরীরে অসহ্য যন্ত্রণা, বনি হঠাৎই অনিলকে বলেন, 'বৌদিকে জাপটে ধরো'

শ্রীদেবী ও অনিল কাপুর

শেষ আপডেট: 19 June 2025 17:23

দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৭ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ আজও বলিউড ইতিহাসে এক মাইলফলক। আর এই ছবিরই অন্যতম জনপ্রিয় গান ‘কাটে নেহি কটতি হ্যায়’ আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে শ্রীদেবী ও অনিল কাপুরের রসায়নের জন্য। কিন্তু এই গানের শুটিংয়ের পেছনে লুকিয়ে রয়েছে অসুস্থ শ্রীদেবী আর তাঁর সহ-অভিনেতা অনিল কাপুরের গল্প।

জানা গিয়েছে, গানটির শুটিংয়ের সময় শ্রীদেবীর তীব্র জ্বর ছিল। চিকিৎসা অনুযায়ী তাঁর শরীরের তাপমাত্রা তখন ১০২–১০৩ ডিগ্রির আশেপাশে। শরীরে তখন অসহ্য যন্ত্রণা। তবে প্রযোজক বনি কাপুরের কড়া নির্দেশ ছিল—শুটিং বন্ধ রাখা যাবে না। ঝাপটে ধরার সেই সিন করতেই হবে। সেই সময় বনি ও শ্রীদেবীর বিয়ে হয়নি। বলিউডের অন্দরমহলে তখন শ্রীদেবী ও অনিল কাপুরের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন।

জ্বর নিয়েই শ্রীদেবী স্টুডিওতে পৌঁছন, ওষুধ খেয়ে শুটিং শুরু করেন। পরনে ছিল আইকনিক নীল শিফন শাড়ি। পরিচালক শেখর কাপুর ও কোরিওগ্রাফার সরোজ খান শ্রীদেবীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এমন কোরিওগ্রাফি করেন, যাতে তিনি বসে বা শুয়ে পারফর্ম করতে পারেন।

শুটিং চলাকালীন একাধিকবার বিরতি নেওয়া হয়েছিল। শ্রীদেবী প্রতিটি ছোট শট দিয়ে মাঝে মাঝে মেকআপ ভ্যানে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। পরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সহ-অভিনেতা অনিল কাপুর না থাকলে সেই দিন শুটিং শেষ করা সম্ভব হত না।

অনিল কাপুর নিজেই জানান, যখন তিনি শ্রীদেবীকে ধরে নেন, তখন তাঁর শরীরের তাপমাত্রা অনুভব করেছিলেন। সেই মুহূর্তে তিনি শ্রীদেবীর অসুস্থতা আরও ভালভাবে বুঝতে পারেন। এই গান এবং শুটিংয়ের স্মৃতি আজও বলিউডে এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে।


```