Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

সঞ্জয় কাপুরের শেষকৃত্যে সন্তানদের নিয়ে দিল্লি চললেন করিশ্মা! যাবেন করিনা-সইফও

পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল ৫টায় সঞ্জয় কপূরের শেষকৃত্য সম্পন্ন হবে। আগামী ২২ জুন, রবিবার, বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে।

সঞ্জয় কাপুরের শেষকৃত্যে সন্তানদের নিয়ে দিল্লি চললেন করিশ্মা! যাবেন করিনা-সইফও

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 19 June 2025 13:22

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর। গত ১২ জুন ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। একটি মৌমাছি গিলে ফেলার কারণে হৃদরোগে আক্রান্ত হন বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বা পারিবারিকভাবে কিছু বলা হয়নি।

বৃহস্পতিবার, ১৯ জুন দিল্লির লোধি রোড শ্মশানে সঞ্জয় কাপুরের শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে ছেলে-মেয়েকে নিয়ে থাকবেন করিশ্মা কপূর। এদিন সকালেই মুম্বই বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে সামাইরা ও কিয়ানকে নিয়ে রওনা হন তিনি।

২০০৩ সালে বিয়ে হয়েছিল করিশ্মা ও সঞ্জয় কাপুরের। কিন্তু সম্পর্ক তিক্ত হয়ে ওঠায় ২০১৪ সালে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদের মামলা করেন দু’জন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। তাঁদের দুই সন্তান সামাইরা ও কিয়ানের দায়িত্ব করিশ্মার কাছেই রয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল ৫টায় সঞ্জয় কপূরের শেষকৃত্য সম্পন্ন হবে। আগামী ২২ জুন, রবিবার, বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। এদিন সকালে করিশ্মা ও সন্তানদের পরে মুম্বই বিমানবন্দরে দেখা যায় করিনা কাপুর খান ও সইফ আলি খানকেও। তাঁরাও সঞ্জয় কপূরের শেষকৃত্যে অংশ নিতে দিল্লি যাচ্ছেন বলে অনুমান।

সঞ্জয় কাপুরের মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স হ্যান্ডেলে আমদাবাদের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার নিহতদের জন্য শোকবার্তা জানিয়েছিলেন। তার পরের মুহূর্তেই এমন ঘটনা শুনে হতবাক হন সকলে।

কাপুর পরিবারের তরফে এই মৃত্যু নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
 


```