Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘তুমি একটা মিথ্যুক’, কান্নায় ভেঙে পড়েন, বনির কোন কাজ মানতেই পারেননি শ্রীদেবী?

যেমন পেশাগত জীবন, তেমনই ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত। নির্মাতা বনি কাপুরের প্রেমে পড়েন শ্রীদেবী—তখন বনি বিবাহিত, স্ত্রী মোনা শৌরি কাপুর ও দুই সন্তান, অর্জুন ও অঞ্জুলা-কে নিয়ে সংসার করছিলেন।

 ‘তুমি একটা মিথ্যুক’, কান্নায় ভেঙে পড়েন, বনির কোন কাজ মানতেই পারেননি শ্রীদেবী?

শেষ আপডেট: 14 August 2025 17:42

দ্য ওয়াল ব্যুরো: শ্রী আম্মা ইয়াঙ্গার আয়্যাপ্পান—যাকে আমরা সবাই শ্রীদেবী নামে চিনি—ছিলেন বলিউডের প্রথম ‘ফিমেল সুপারস্টার’। মাত্র চার বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু, আর ১৩-তেই রজনীকান্তের সৎমায়ের চরিত্রে অভিনয়! পঞ্চাশ বছরের উজ্জ্বল কেরিয়ারে তাঁর প্রতিভা আর সৌন্দর্য সমানভাবে মুগ্ধ করেছে দর্শকদের।

যেমন পেশাগত জীবন, তেমনই ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত। নির্মাতা বনি কাপুরের প্রেমে পড়েন শ্রীদেবী—তখন বনি বিবাহিত, স্ত্রী মোনা শৌরি কাপুর ও দুই সন্তান, অর্জুন ও অঞ্জুলা-কে নিয়ে সংসার করছিলেন। ১৯৯৬ সালে বনি-শ্রীদেবীর বিয়ে হয়।এর পরই শ্রীদেবীর কপালে জোটে ‘হোমব্রেকার’ তকমা।

এক সময় বনির স্ত্রী ও সন্তানদের সঙ্গে যোগাযোগে শ্রীদেবীর অনিশ্চয়তা বেড়ে যায়। এক প্রতিবেশীর দাবি, বনি একদিন প্রাক্তন স্ত্রী ও সন্তানদের নিয়ে পিকনিকে গেলে শ্রীদেবী মারাত্মক রেগে গিয়েছিলেন। চিৎকার করে বলেছিলেন, “তুমি এমনটা আমার সঙ্গে কী করে করতে পার? যদি স্ত্রী-সন্তানকে এত ভালবাসো, তবে ওদের কাছেই ফিরে যাও। তুমি ঠগ, তুমি মিথ্যুক।”

বনির সঙ্গে শ্রীদেবীর যোগাযোগ কিন্তু মোনের সূত্রেই। মোনার সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। এমনকি একসময় বনি কপূরকে ভাই বলে রাখিও বেঁধেছিলেন শ্রীদেবী। সে সময় মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পরই বনির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। অতীতে ডিএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মোনা বলেছিলেন, “দ্বিতীয় সম্পর্কের কথা শুধু শোনা যেত, কিন্তু যখন আমার জীবনে এল, তখনই আমার বিয়ে শেষ। সম্মান আমার কাছে আগে, তারপর ভালোবাসা। শ্রীদেবী তখন গর্ভবতী ছিল—ওদের সম্পর্ক স্থায়ী হয়ে গিয়েছিল।”

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, দুবাইয়ে ভাগ্নের বিয়েতে গিয়ে হোটেলের বাথরুমে নিথর দেহ পাওয়া যায় শ্রীদেবীর। সেই খবর স্তম্ভিত করেছিল গোটা দেশকে। বনির কাছে আজও রয়ে গেছে তাঁর মিষ্টি স্মৃতি আর গভীর অভাবের শূন্যতা।


```