Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘ধূমকেতু’র স্পয়লার বা ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়: দেব, ওদিকে মধ্যরাতেই উন্মাদনা রায়গঞ্জে

ছবি মুক্তির আগে কীভাবে প্রচার ও হাইপ তৈরি করতে হয়, তা তাঁর চেয়ে ভাল বোধহয় এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আর কেউ জানেন না।

‘ধূমকেতু’র স্পয়লার বা ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়: দেব, ওদিকে মধ্যরাতেই উন্মাদনা রায়গঞ্জে

দেব এবং শুভশ্রী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 August 2025 10:17

দ্য ওয়াল ব্যুরো: বহুল প্রতীক্ষিত ছবি ধূমকেতু (Dhumketu) অবশেষে মুক্তি পেয়েছে। বুধবার রাত ২টো বা বৃহস্পতিবার ভোরে রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহে প্রথম প্রদর্শনী হয় দেব-শুভশ্রী (Dev – Subhashree Ganguly) অভিনীত এই ছবি। যা কার্যত ফার্স্ট শো। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি মাল্টিপ্লেক্সে সকাল ৭টায় দেখানো হয় ছবিটি।

ছবি মুক্তির আগের রাতে, বুধবার রাত পৌনে ১টায় অভিনেতা তথা সাংসদ দেব তাঁর এক্স হ্যান্ডেলে দর্শকদের অনুরোধ করেন, “দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোন রকম ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না- লেট দ্য স্পিরিট অফ সিনেমা লিভ লং”।

দেব বর্তমানে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক। তাঁর ছবি মুক্তির আগে কীভাবে প্রচার ও হাইপ তৈরি করতে হয়, তা তাঁর চেয়ে ভাল বোধহয় এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আর কেউ জানেন না। নিন্দকরা অনেকে বলেন, তৃণমূলের সাংসদ হওয়ায় তাঁর রাজনৈতিক সংযোগও অনেক সময় কাজে লাগে। সেই প্রেক্ষিতে রায়গঞ্জে রাত দুটোয় ছবির ফার্স্ট শো বিশেষ তাৎপর্যপূর্ণ।

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে দেবের ব্যক্তিগত সখ্য রয়েছে। নিজেকে দেবের ফ্যান বলে দাবি করা কৃষ্ণ কল্যাণীকে বুধবার রাত ১টার পর দলবল নিয়ে ‘ধূমকেতু’ দেখতে যেতে দেখা যায়। প্রেক্ষাগৃহের সেই উন্মাদনার ছবি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।

এর আগে বুধবারই দেব ও শুভশ্রী নৈহাটির বড় মা-র মন্দিরে গিয়ে ছবির সাফল্য কামনায় পুজো দেন। লাল পাঞ্জাবি- সাদা পাজামায় সেজেছিলেন ‘ধূমকেতু’র নায়ক, সঙ্গে একই রঙের শাড়ি ও সোনার গয়নায় অপরূপ দেখাচ্ছিল শুভশ্রীকে। ধূপ-ধুনোর ধোঁয়ায় আবছা হয়ে থাকা মন্দিরপ্রাঙ্গণে দেবীমূর্তির সামনে পাশাপাশি বসে তাঁদের পুজো দেওয়ার ছবিও সমাজমাধ্যমে ভাইরাল (Viral)।

দেখা যায় কখনও শুভশ্রীর দিকে তাকিয়ে আলাপচারিতায় মগ্ন দেব, কখনও পুরোহিতের হাত থেকে ফুল নিয়ে দুজনে অঞ্জলি দিচ্ছেন। পাশে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। আরতি শেষে শান্তির জল ও সিঁদুরের মঙ্গলটিকা নেন দেব-শুভশ্রী। হাতের নোয়াতেও সিঁদুর ছুঁয়ে নেন শুভশ্রী। সঙ্গে ছিলেন ছবির পরিচালক, প্রযোজক, আবহসঙ্গীতকারও।

মন্দির থেকে বেরিয়ে ছাদে দাঁড়াতেই নীচে নেমে আসে জনজোয়ার। নায়ক-নায়িকাকে একঝলক দেখার জন্য উল্লাসে ফেটে পড়ে ভিড়, স্লোগান ওঠে- ‘দেশু’। খোলা ছাদ থেকে দেব হাত নেড়ে শুভেচ্ছা জানান, আঙুলের মুদ্রায় আঁকেন ভালবাসা-উষ্ণতার ছবি। ঠিক যেমন ট্রেলার মুক্তির দিন নজরুল মঞ্চে তাঁরা একসঙ্গে উচ্ছ্বাস ছড়িয়েছিলেন, তেমনই ছবিমুক্তির আগের দিনও বড়মায়ের আশীর্বাদে নিজেদের সাজিয়ে তুলেছিলেন দেব-শুভশ্রী।

এখন দেখার, প্রেক্ষাগৃহে এই ধূমকেতু বাস্তবে কতটা ঝড় তুলতে পারে।


```