আবার হল দেখা, ছবি মুক্তির ঠিক আগের দিন একসঙ্গে নৈহাটির বড় মায়ের মন্দিরে গেলেন তাঁরা। উপলক্ষ, 'ধূমকেতু' ছবির সাফল্য কামনায় পুজো দেওয়া।
.png.webp)
শেষ আপডেট: 13 August 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: ৪ অগস্ট বরফ গলেছিল। বহুদিন পর ঘটেছিল এক রি-ইউনিয়ন। অতীত-তিক্ততা ভুলে সিনেমার স্বার্থে এক হয়েছিলেন দেব-শুভশ্রী। প্রশ্ন উঠেছিল, 'এ দেখাই শেষ দেখা নয় তো?' তা যে নয়, প্রমাণ মিলল এ দিন অর্থাৎ বুধবার সকালে।
আবার হল দেখা, ছবি মুক্তির ঠিক আগের দিন একসঙ্গে নৈহাটির বড় মায়ের মন্দিরে গেলেন তাঁরা। উপলক্ষ, 'ধূমকেতু' ছবির সাফল্য কামনায় পুজো দেওয়া।
নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তিনি নিজেও অভিনেতা। এ দিন হাজির থাকতে পারেন তিনিও। আগামীকাল অর্থাৎ ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। ছবি নিয়ে ভক্তদের মধ্যে সীমাহীন উল্লাস। প্রথম শো রায়গঞ্জে রাত্রি দু'টোয়। প্রযোজক রানা সরকার দ্য ওয়ালকে জানিয়েছেন, ইতিমধ্যেই তা হাউজফুল। এখানেই শেষ নয়, কলকাতার বুকেও টিকিটের চাহিদা তুঙ্গে।
সকাল ৭টার শো-ও হাউজফুল। দর্শকের দাবি মেনে বাড়ানো হয়েছে শো'র সংখ্যাও। বহুদিন পর কোনও বাংলা ছবি নিয়ে এ হেন উচ্ছ্বাস যেন চোখে পড়ার মতো। এ ছবি হিট হবে সে ধারণা করাই যায়, কিন্তু বক্সঅফিসে ঠিক কত কোটি কামাবে সে হিসেবেই এখন করছেন চিত্র সমালোচকরা।