Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

একে অপরের দিকে বন্ধুত্বের হাত, মিলল পোশাকের রং, 'ধূমকেতু'র গ্র্যান্ড ট্রেলার লঞ্চে দেব-শুভশ্রী

কালো পোশাকের রংমিলান্তিতে ঝলমলিয়ে উঠল স্টেজ। তার থেকেও বেশি খুশি ঝলমলিয়ে উঠল বোধহয় অনুরাগীদের চোখেমুখে।

একে অপরের দিকে বন্ধুত্বের হাত, মিলল পোশাকের রং, 'ধূমকেতু'র গ্র্যান্ড ট্রেলার লঞ্চে দেব-শুভশ্রী

পৃথা ঘোষ

শেষ আপডেট: 4 August 2025 21:00

দ্য ওয়াল ব্যুরো: আমার সঙ্গে বন্ধুত্ব করবে?
কেন?
এমনি…

এইটুকু সংলাপ স্টেজে। তাতেই হাততালিতে ফেটে পড়ল গোটা হল। শুধু তাই নয়, এরপর হাত মিলল হাতে।

সঞ্চালক বলে উঠলেন, ‘আচ্ছা, তাহলে এখান থেকেই এসেছে 'এমনি' ব্যাপারটা?’। দেবের সঙ্গে সঙ্গে উত্তর, ‘না এটা এখান থেকে আসেনি।’ তারপরই বর্তমানে ফিরে আসার চেষ্টায় ছোট্ট একটা কথা, ‘আমাকে বাড়িতেও ফিরতে হবে।’



দেব-শুভশ্রীকে কখন একসঙ্গে দেখা যাবে, তা নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছিল গোটা হল জুড়ে। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া পেজেও। অজস্র মানুষ ভিড় জমিয়েছিলেন সামনে থেকে তাঁদের একসঙ্গে এক ঝলক দেখার আশায়। যাঁরা আসতে পারেননি, তাঁরা চোখ রেখেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের ভূমিকা। একে একে মঞ্চে আসছেন সুরকার-গায়ক নীলায়ন চট্টোপাধ্যায়, গায়ক ঈশান মিত্র, রানা সরকার। কিন্তু যাঁদের জন্য এত অপেক্ষা, সেই জুটির দেখা নেই। সন্ধে ৬টা বেজে গেলেও কই তাঁরা।

তারপর একসময় মঞ্চে উঠে এলেন দেব-শুভশ্রী। যেটা দেখে চোখ জুড়িয়ে গেল সকলের, তা হল তাঁদের পোশাকের রংমিলান্তি। কালো পোশাকে ঝলমলিয়ে উঠল স্টেজ। তার থেকেও বেশি খুশি হলেন বোধহয় অনুরাগীরা।


```