Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দেব আছেন, শুভশ্রী নেই! ‘ধূমকেতু’র প্রচারে কেতুর কোপ!

দীর্ঘ বিরতির পর বাংলা সিনেমার আকাশে আবারও দেখা মিলছে এক জ্বলজ্বলে ধূমকেতুর। হ্যাঁ, ‘ধূমকেতু’ নিয়ে ফিরছেন বহু চর্চিত জুটি দেব-শুভশ্রী।

দেব আছেন, শুভশ্রী নেই! ‘ধূমকেতু’র প্রচারে কেতুর কোপ!

দেব-শুভশ্রী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 July 2025 17:45

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ বিরতির পর বাংলা সিনেমার আকাশে আবারও দেখা মিলছে এক জ্বলজ্বলে ধূমকেতুর। হ্যাঁ, ‘ধূমকেতু’ নিয়ে ফিরছেন বহু চর্চিত জুটি দেব-শুভশ্রী। ছবির প্রযোজনা করেছেন রাণা সরকার আর পরিচালনায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, যাঁর ছবি মানেই অন্য রকম ও আবেগে ভরা গল্প। সিনেমার ঘোষণা থেকে শুরু করে ‘গানে গানে’ উত্তেজনা জমে উঠলেও, দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখতে না পাওয়ার আক্ষেপ যেন থেকেই যাচ্ছে। কানাঘুষো চলছিল অনেক দিন ধরেই—এই জুটিকে একসঙ্গে প্রচারে দেখা যাবে না। যদিও কোনও পক্ষ থেকে সে কথা অফিশিয়ালি স্বীকার করা হয়নি।



প্রথম গান ‘গানে গানে’ মুক্তি পায় যখন, দেব তখন লন্ডনে। দূরদেশ থেকে একটি ছোট্ট ভিডিও বার্তায় দর্শকদের জানান গান রিলিজের কথা। অন্যদিকে, শুভশ্রী ছিলেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিংয়ে ব্যস্ত। তবে তিনিও তাঁর সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করতে ভোলেননি।

 


আজ মুক্তি পেল ‘ধূমকেতু’র দ্বিতীয় গান ‘মা’। শহরের এক অভিজাত ব্যাঙ্কোয়েটে আনুষ্ঠানিকভাবে গানটির উদ্বোধন হয়। ছিলেন দেব, ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক অনুপম রায় ও বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ি। কিন্তু যাঁকে নিয়ে এত চর্চা, সেই শুভশ্রীর দেখা পাওয়া গেল না!


দেব যখন গান মুক্তির মঞ্চে উপস্থিত, তখন প্রশ্ন উঠতেই পারে—কোথায় শুভশ্রী? প্রথমে খানিক কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে দেব জানান, শুভশ্রী শুটিংয়ে ব্যস্ত থাকায় আসতে পারেননি। এমনটা ঠিকই যে, দেব-শুভশ্রীকে একফ্রেমে দেখার আলাদা রোমাঞ্চ আছে। ‘চ্যালেঞ্জ’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’ থেকে ‘চাঁদের পাহাড়’—তাঁদের অনস্ক্রিন রসায়ন একসময় ছিল বাংলার সবচেয়ে জনপ্রিয় জুটির অন্যতম উদাহরণ।

 


‘ধূমকেতু’ নামটা যেমন রহস্যময়, তেমনি ছবির বিষয়বস্তুও বেশ ইন্টারেস্টিং। ছবিতে দেবকে দেখা যাবে একেবারে ডাউন-টু-আর্থ অথচ আশ্চর্যরকমভাবে এক নতুন লুকে। শুভশ্রীও রয়েছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। সঙ্গীতের দায়িত্বে অনুপম রায়, আর তাঁর সুরেই তৈরি হয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া গান ‘মা’।


সব মিলিয়ে ‘ধূমকেতু’ যেন ধীরে ধীরে আবির্ভূত হচ্ছে তার পূর্ণ জ্যোতিষ্করূপে। তবে প্রচারের আকাশে এখনও খানিক মেঘ রয়ে গেছে। দেব-শুভশ্রীর অনস্ক্রিন কামব্যাকের অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকরা, কিন্তু অফস্ক্রিন দূরত্ব যেন চোখ এড়াচ্ছে না কারোরই। ছবির মুক্তির দিন যত এগিয়ে আসছে, তত বাড়ছে কৌতূহল—এই ধূমকেতু ঠিক কতটা আলো ছড়াবে বক্স অফিসে? সময়ই বলবে। তবে এতটুকু বলা যায়, ধূমকেতু হঠাৎ আসে বটে, কিন্তু তার ছাপ অনেক দিন ধরে থেকে যায়। অনেকটা ‘প্রাক্তন’-এর মতো।


```