Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পোশাকে রংমিলান্তি! শুভশ্রীকে পাশে নিয়ে বড়মার কাছে কী চাইলেন দেব? মুখ খুললেন নিজেই

বরফ গলেছে আগেই। এখন আর কথা বলতে অসুবিধে নেই দু'জনেরই। পাশাপাশি বসে ভক্তিভরে পুজো দিলেন দু'জনে। হল কানে কানে কথাও।

পোশাকে রংমিলান্তি! শুভশ্রীকে পাশে নিয়ে বড়মার কাছে কী চাইলেন দেব? মুখ খুললেন নিজেই

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 13 August 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: এ দিন সকালেই দ্য ওয়াল জানিয়েছিল, 'এ দেখাই শেষ দেখা নয়'। এ দিন অর্থাৎ বুধবারই একসঙ্গে নৈহাটির বড় মা'র মন্দিরে হাজির হবেন দেব-শুভশ্রী। নির্ধারিত সময়েই হাজির হলেন দু'জনে। পোশাকেও ছিল রংমিলান্তি। দেব পরেছিলেন লাল রঙা পাঞ্জাবি আর অন্যদিকে শুভশ্রী নিজেকে মুড়েছিলেন লাল শাড়িতে।

বরফ গলেছে আগেই। এখন আর কথা বলতে অসুবিধে নেই দু'জনেরই। পাশাপাশি বসে ভক্তিভরে পুজো দিলেন দু'জনে। হল কানে কানে কথাও।

পুজো শেষ হতেই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তাঁরা। হাজির ছিল দ্য ওয়ালও। 'কী চাইলেন বড়মার থেকে?' এই প্রশ্নের উত্তরে অভিনেতা-সাংসদ বললেন, "শান্তি চাইলাম। পৃথিবী জুড়ে যে অশান্তি শুরু হয়েছে, এটাই বললাম যে সবাই যেন শান্তিতে থাকে, সুখে থাকে। বড়মা খুব জাগ্রত। খাদানের সময়েও এসেছিলাম। যা চেয়েছি তাই পেয়েছি।"

উপস্থিত জনতার মধ্যেই কে যেন বলে উঠলেন, 'আপনারা তো নতুন জুটি...'। সেই কথা শুনেই হেসে উঠলেন দু'জনেই। অবাক বিস্ময়ে দেব বলে উঠলেন, "আমরা নতুন জুটি?"

থেমে রইলেন না শুভশ্রীও। তিনি বলেন, "আমাদের এই পুরনো জুটিকে এত ভালবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।" ভিড় যেন গায়ে এসে উঠছিল। শুভশ্রীর যেন এতটুকু অসুবিধে না হয়, সে দিকে নজর ছিল দেবের। সাবধানে তাঁকে সেখান থেকে বার করে গাড়িতে উঠলেন। হাতও নাড়লেন ভক্তদের উদ্দেশে। এরপর রওনা দিলেন কলকাতার উদ্দেশে। আগামিকালই ছবি মুক্তি। কাজের যে শেষ নেই।


```