Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

‘জানি না’র স্মৃতি উস্কে এবার ‘ধূমকেতু’তে নচিকেতাও! ছবি নাকি মিলনমঞ্চ?

আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে'? নজরুল মঞ্চের রিইউনিয়নে ঠিক এই সংলাপ দিয়েই দেবের সঙ্গে বন্ধুত্ব ঝালিয়ে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

‘জানি না’র স্মৃতি উস্কে এবার ‘ধূমকেতু’তে নচিকেতাও! ছবি নাকি মিলনমঞ্চ?

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 10 August 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: 'আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে'? নজরুল মঞ্চের রিইউনিয়নে ঠিক এই সংলাপ দিয়েই দেবের সঙ্গে বন্ধুত্ব ঝালিয়ে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রত্যুত্তরে দেব কী বলেছিলেন সামাজিক মাধ্যমের দৌলতে তা এখন সকলেরই জানা।

তবে ওই সংলাপের উৎপত্তি সেই ২০০৯-এ। রাজ চক্রবর্তীর ছবি 'চ্যালেঞ্জ'-এ পূজা সেন (শুভশ্রী)-আবির গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের শুরুটাই তো 'ফ্রেন্ডশিপ'। বন্ধুত্ব বা প্রেমে কষ্ট তো অনিবার্য। চোখ ঝাপসা হয়, দ্রব হয় মন। 

ওই ছবিও ব্যতিক্রম ছিল না। আবির-পূজার সাময়িক বিচ্ছেদকে আরও মর্মস্পর্শী করে তুলতে যে গানের আবির্ভাব হয়েছিল ছবিটিতে তা নচিকেতা চক্রবর্তীর 'জানি না'। জীবন চলে গিয়েছে কুড়ি কুড়ি বছরের পার... তবু ক্ষয়ে যাওয়া সময়ের ধুলো মাখা স্মৃতি আজও তো কাঁদায়। মনে করিয়ে দেয় না ভোলা কতশত আখ্যান।

আর তা মাথায় রেখেই আবার ফিরছে দেব-শুভশ্রী-নচিকেতার কেমিস্ট্রি। ছবির নাম? 'ধূমকেতু'। অনুপম রায়ের সঙ্গীত পরিচালনায় 'দেশু' কেমিস্ট্রিকে মাথায় রেখে ধূমকেতুর চতুর্থ গানটি গেয়ে ফেলেছেন নচিকেতা। মুক্তি? আর বেশি দেরি নেই। স্মৃতির ডানায় ভর করে ডুব দিতে রাজি ভক্তরা। অপেক্ষার আর মাত্র কয়টা দিন। সিঙ্গল স্ক্রিনের সেই 'কাকু'র কাছেও পৌঁছে গিয়েছে অনুরোধ! তাবড় বলিউডি ছবিকে টেক্কা দিয়ে বিএমএসে কাঁপাচ্ছে ছবিটির অগ্রীম বুকিং! সবটা দেখে অস্ফুটে দেব কি বলে উঠছেন, 'এমনি...'।


```