Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

‘নাইনে পড়া মেয়েটা যে কখন প্রেমিকা থেকে...’, শ্রীময়ীর জন্মদিনে লিখলেন কাঞ্চন

মেন্যুতে ছিল ডাল, আলুভাজা, ইলিশসহ হরেকরকমের মাছ, মাংস, আলু পোস্ত... সে এক এলাহি আয়োজন।  শুধু কি তাই? সামাজিক মাধ্যমেও শ্রীময়ীকে নিয়ে ভালবাসা ভরা চিঠি লিখেছেন কাঞ্চন।

‘নাইনে পড়া মেয়েটা যে কখন প্রেমিকা থেকে...’, শ্রীময়ীর জন্মদিনে লিখলেন কাঞ্চন

কাঞ্চন-শ্রীময়ী

শেষ আপডেট: 30 June 2025 18:19

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই মল্লিক বাড়িতে বিস্তর আয়োজন। একগুচ্ছ উপহার আর ফুল আর হাতে লেখা চিঠি। হবে নাই বা কেন? শ্রীময়ী চট্টরাজের জন্মদিন বলে কথা! কাঞ্চনের জন্মদিনে আয়োজনে কোনও ফাঁক রাখেন না শ্রীময়ী। কাঞ্চনই বা কম যান কীসে? হলই বা তাঁদের নিয়ে ট্রোল, হলই বা আলোচনা-- কিন্তু উদযাপনে খামতি নেই। দুপুরে পেট পুড়ে খাওয়াদাওয়া থেকে শুরু করে সামাজিক মাধ্যমে প্রেমের ইজহার-- শ্রীময়ীর থেকে কোনও অংশে কম যান কাঞ্চন।

মেন্যুতে ছিল ডাল, আলুভাজা, ইলিশসহ হরেকরকমের মাছ, মাংস, আলু পোস্ত... সে এক এলাহি আয়োজন।  শুধু কি তাই? সামাজিক মাধ্যমেও শ্রীময়ীকে নিয়ে ভালবাসা ভরা চিঠি লিখেছেন কাঞ্চন। তাঁর সঙ্গে শ্রীময়ীর আলাপ বহু বছর আগে। সে সময় অভিনেত্রী ক্লাস নাইনের ছাত্রী। তখন যদিও প্রেম ছিল না। পরে সম্পর্ক গড়ায় প্রেমে সেখান থেকে গত বছর বিয়ে করেন তাঁরা। বিয়ের কিছু মাসের মধ্যেই মা হন শ্রীময়ী। এই মুহূর্তে কৃষভিকে নিয়ে তাঁদের সুখের সংসার।

May be an image of 2 people, temple and text

শ্রীময়ীর উদ্দেশে এ দিন কাঞ্চন লেখেন, "ক্লাস নাইনে পড়া মেয়েটা কখন যে প্রেমিকা থেকে স্ত্রী হয়ে কৃষভির মা হয়ে গেল বুঝতেই পারলাম না। এতটা পথচলা, এতটা পরিবর্তন শুধু চেয়ে চেয়ে দেখলাম - দেখলাম কিভাবে একজন বন্ধু - প্রেমিকা, স্ত্রী থেকে একজন দায়িত্বশীল মা হয়ে ওঠে। তুমি ভাল থেকো, সুস্থ থেকো, আমরা সবাই মিলে ঠিক এভাবেই এগিয়ে যাব ভবিষ্যতের দিকে। শুভ জন্মদিন শ্রীময়ী।" এত ভালবাসায় আপ্লুত শ্রীময়ীও। শুধু চমক দিতে নয়, চমক পেতেও পারেন তিনি... প্রমাণ মিলল আরও একবার।

এমনিতে শ্রীময়ী ও কাঞ্চনের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। তবু সামাজিক মাধ্যমে তাঁরা ভাইরাল। কটাক্ষকে তোয়াজ না করেই এগিয়ে চলেছেন জীবনে। উইন্ডোজের আগামী কাজ 'ভানুপ্রিয়া ভাতের হোটেল'-এ অভিনয় করছেন কাঞ্চন। কিছু দিন আগে সেই ছবির শুটিংয়ে উড়ে গিয়েছিলেন কুলু-মানালিতে। সঙ্গে গিয়েছিলেন শ্রীময়ী ও তাঁদের সন্তানও। সেখান থেকে ফিরে এসেই রথযাত্রায় মেতেছিল মল্লিক পরিবার। আজ আবার শ্রীময়ীর জন্মদিন। উদযাপন যেন লেগেই রয়েছে মল্লিক পরিবার জুড়ে। 
 

May be an image of 1 person and biryani


```