Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাসপাতালে ভর্তি ইন্দ্রদীপ, চলছে চিকিৎসা, কী হয়েছে পরিচালকের?

ঘনিষ্ঠ সূত্রে খবর,পরিচালকের মূত্রনালিতে সংক্রমণ (ইউটিআই) হয়েছে। জ্বরও ছিল। তবে এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল। 

হাসপাতালে ভর্তি ইন্দ্রদীপ, চলছে চিকিৎসা, কী হয়েছে পরিচালকের?

পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

শেষ আপডেট: 30 June 2025 17:36

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে তাঁর। কিছুদিন আগেই তাঁর ছবি 'গৃহপ্রবেশ' মুক্তি পেয়েছে। ছবি ভালই চলছে বক্স অফিসে। এরই মধ্যে বিপত্তি।

ঘনিষ্ঠ সূত্রে খবর,পরিচালকের মূত্রনালিতে সংক্রমণ (ইউটিআই) হয়েছে। জ্বরও ছিল। তবে এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল। আগের থেকে ভাল আছেন পরিচালক।

প্রসঙ্গত, ইন্দ্রদীপ পরিচালিত 'গৃহপ্রবেশ' ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিতু কামাল, কৌশিক গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তসহ প্রমুখ। ছবিটির কনসেপ্ট বেশ ভাল লেগেছে দর্শকদের। তবে ছবির গান নজর কেড়েছে আট থেকে আশির। পাশাপাশি শুভশ্রীর অভিনয়ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আপাতত পরিচালক দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই চাইছেন সকলে।


```