Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

তিন বছর ধরে সোশ্যাল মিডিয়ায় নেই, আদৌ কি ফিরবেন সব্যসাচী? দিলেন উত্তর

সব্যসাচী কি আর সামাজিক মাধ্যমে ফিরবেন না? প্রশ্ন রেখেছিল দ্য ওয়াল। অভিনেতার উত্তর... 

তিন বছর ধরে সোশ্যাল মিডিয়ায় নেই, আদৌ কি ফিরবেন সব্যসাচী? দিলেন উত্তর

শেষ আপডেট: 29 May 2025 20:47

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছেন বছর তিনেক আগে। বাউন্সার নিয়ে ঘোরেন না। নেই কোনও ম্যানেজার। যদিও নিঃশব্দে চলছে তাঁর কাজ। চলছে লেখালিখি, একান্ত যাপন। তিনি সব্যসাচী চৌধুরী।

প্রেমিকা ঐন্দ্রিলা শর্মা মারা যাওয়ার পর সামাজিক মাধ্যমকে বিদায় জানিয়েছিলেন অভিনেতা। ইনস্টা, ফেসবুক কোথাও তিনি নেই! যদিও ভক্তদের তাঁকে নিয়ে উৎসাহ কমেনি এতটুকুও।

সব্যসাচী কি আর সামাজিক মাধ্যমে ফিরবেন না? প্রশ্ন রেখেছিল দ্য ওয়াল। অভিনেতার উত্তর, "ফেরার কোনও পরিকল্পনা নেই। খুব একটা কিছু মিস করি না সোশ্যাল মিডিয়া থেকে। বরং একদিকে লাভই হয়েছে।" সেটা কীরকম? অকপট সব্যসাচী। বলছিলেন, "মনোযোগ বেড়েছে। কাজের পরিমাণ বেড়েছে।"

মাঝেমধ্যে যদিও সামাজিক মাধ্যমে ঝলক মেলে তাঁর। বলছিলেন, "আমাদের একটা পেজ আছে 'ন্যাড়াছাদের গপ্প' বলে। সেখানে মাঝেমধ্যে লেখালিখি করি। সেখানে মানুষ পড়েন আমার লেখা। আর ওই বই লিখতাম যেমন, সেটাও করছি।" এখন আর শুধু অভিনেতাই নন সব্যসাচী। স্ক্রিপ্ট রাইটার থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর, অনেকগুলো পালক জুড়েছে মুকুটে। জীবন থেমে থাকে না, থেমে নেই সব্যসাচীও। রিল-সর্বস্ব জীবন নয়, কাজের মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি।


```