Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ছোট্ট কৃষভিকে উল্টো করে মার পরিচারিকার! সিসিটিভির ফুটেজ দেখে স্তম্ভিত কাঞ্চন-শ্রীময়ী

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) ও বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) বাড়িতে এক পরিচারিকার হাতে ছোট্ট কৃষভি নির্যাতিত। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ভয়ঙ্কর সত্যি।

ছোট্ট কৃষভিকে উল্টো করে মার পরিচারিকার! সিসিটিভির ফুটেজ দেখে স্তম্ভিত কাঞ্চন-শ্রীময়ী

কাঞ্চন-শ্রীময়ী ও কৃষভি।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 August 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: একরত্তি শিশুর ওপর নির্দয় আচরণের ঘটনা ঘটেছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের বাড়িতে। জানা যাচ্ছে, তাঁদের মেয়ে কৃষভির এখনও এক বছরও হয়নি। সেই ছোট্ট শিশুকন্যাকে সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এক পরিচারিকাকে। কিন্তু ধৈর্য হারিয়ে কৃষভিকে উল্টো করে মারধর করেন তিনি। মাসখানেক আগে, সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য চোখে পড়তেই ভয় পেয়ে যান শ্রীময়ী।

সূত্রের খবর, কৃষভির জন্মের পর থেকেই কাজে ব্যস্ত দম্পতি পরিচারিকা রেখেছিলেন। যদিও শিশুটিকে বেশিরভাগ সময় দেখভাল করেন শ্রীময়ীর মা। মাস খানেক আগে, একদিন বাড়িতে কেউ না থাকায় কৃষভিকে সামলাচ্ছিলেন ওই আয়া। সেই সময়েই ঘটে বিপত্তি। শ্রীময়ীর মা পুজো দিতে বাইরে গিয়েছিলেন। সুযোগ বুঝে শিশুকে উল্টো করে মেরে বসেন পরিচারিকা। পরে সিসিটিভি ফুটেজ ঘেঁটে সত্যিটা জানতে পেরে হতভম্ব হন শ্রীময়ী। তিনি দ্রুত ব্যবস্থা নেন এবং আয়াকে কাজে না রাখার সিদ্ধান্ত নেন।

এই ঘটনায় ক্ষোভ উগরে দেন শ্রীময়ী। তাঁর অভিযোগ, আয়া সেন্টারগুলি কোনও নথিপত্র যাচাই না করেই কর্মীদের পাঠায়। ফলে এই ধরণের বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় পরিবারগুলিকে। তিনি জানান, প্রথমে পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নিলেও পরে তা থেকে সরে আসেন। তবে ওই আয়াকে কাজ থেকে সরিয়ে দেন।

এতেই শেষ নয়। শ্রীময়ীর অভিযোগ, শুধু শিশুর উপর নির্যাতন নয়, ওই পরিচারিকা বাড়ির দামি জিনিস ও বাসনপত্রও সরিয়ে ফেলেছেন। সন্দেহ করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে ওই চুরি করেন তিনি। যদিও কোনও প্রমাণ হাতে মেলেনি, তবে একাধিক সামগ্রী নিখোঁজ।

অভিনেত্রী মনে করেন, আয়া সেন্টারগুলি যদি আরও কড়া নিয়ম মানত, তবে এই পরিস্থিতি তৈরি হতো না। এখন প্রশ্ন উঠছে—কীভাবে আবার শিশুকে পরিচারিকার হাতে ছেড়ে নিশ্চিন্ত থাকবেন কাঞ্চন ও শ্রীময়ী? আতঙ্কে আচ্ছন্ন গোটা পরিবার।


```