প্রশ্ন উঠছিল, শ্রীময়ীর পরিবর্তে সেই চরিত্রে কে অভিনয় করবেন? এবার সামনে এল নাম। শ্রীময়ীর জায়গায় এবার থেকে দেখা যাবে অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে।
.jpg.webp)
শেষ আপডেট: 2 June 2025 22:39
দ্য ওয়াল ব্যুরো: 'বুলেট সরোজিনী' ধারাবাহিকে রাগিনী চট্টোপাধ্যায় হিসেবে শ্রীময়ী চট্টরাজকে এতদিন দেখতে পারছিলেন দর্শক। যদিও দিন তিনেক আগে এক সামাজিক মাধ্যমে এক পোস্ট মারফৎ শ্রীময়ী জানিয়ে দেন, ধারাবাহিকটি আর তিনি করছেন না। কারণ, হিসেবে শ্রীময়ী এও জানান, তিনি মাত্র ২৭ বছর। চরিত্রটি তাঁর থেকে বয়সে অনেক বড়। শ্রীময়ী বলেন, "আমার যা বয়স তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্র করার মতো এলিজিবিলিটি আমার নেই।"
প্রশ্ন উঠছিল, শ্রীময়ীর পরিবর্তে সেই চরিত্রে কে অভিনয় করবেন? এবার সামনে এল নাম। শ্রীময়ীর জায়গায় এবার থেকে দেখা যাবে অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে। মল্লিকা নিজেও মা। তাঁর মেয়ের বয়স ১৭ বছর। চার 'বড়' ছেলেমেয়ের মা হতে একেবারেই আপত্তি নেই তাঁর, জানিয়েছেন নিজেই।

উল্লেখ্য, রাগিনী চরিত্রের গাম্ভীর্য ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছেন না শ্রীময়ী, এপিসোড দেখে এমনটা জানিয়েছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। সামাজিক মাধ্যম যে পোস্ট শ্রীময়ী করেছেন তাতেও তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন তাঁর 'এলিজিবলিটি' র কথা। যদিও 'রানি রাসমণি' ধারাবাহিকে দিতিপ্রিয়া রায়কে দেখা গিয়েছিল তাঁর চেয়ে বয়সে বড় অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করতে। ধারাবাহিকটি সুপারহিট হয়। দিতিপ্রিয়ার অভিনয় সাড়া ফেলে দিয়েছিল সে সময়। এরকম উদাহরণ আরও রয়েছে। মল্লিকা এই চরিত্রে অভিনয় করে দর্শকদের কতটা কাছে টানতে পারেন এখন সেটাই দেখার।