Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

গায়ে হলুদের ছবি শ্রীলীলার, মাথায় সিঁদুর! কার্তিকের সঙ্গেই কি সাতপাক ঘুরে ফেললেন?

সপ্তাহান্তে বলিউডপাড়া রীতিমতো সরগরম। শ্রীলীলার একটি নতুন ছবির ঝলকে অনুরাগীরা ও বলিউডের অন্দরমহল—দুই জায়গাতেই প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি বিয়ের সাজে সেজেছেন?

গায়ে হলুদের ছবি শ্রীলীলার, মাথায় সিঁদুর! কার্তিকের সঙ্গেই কি সাতপাক ঘুরে ফেললেন?

শ্রীলীলার গায়ে হলুদের অনুষ্ঠান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 31 May 2025 18:29

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তে বলিউডপাড়া রীতিমতো সরগরম। শ্রীলীলার একটি নতুন ছবির ঝলকে অনুরাগীরা ও বলিউডের অন্দরমহল—দুই জায়গাতেই প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি বিয়ের সাজে সেজেছেন? এবং তা কি কার্তিক আরিয়ানের সঙ্গেই? ইতিমধ্যেই এই প্রশ্নে তোলপাড় গোটা নেটপাড়া।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা গিয়েছে, শ্রীলীলার গায়ে হলুদ দেওয়া হচ্ছে। পাত্র-পাত্রী না জানা গেলেও ছবি দেখে বোঝা যাচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। কোথাও তিনি ফুল দিয়ে সেজেছেন, কোথাও কপালে লাল টিপ, আবার একটি ছবিতে স্পষ্ট সিঁথিতে সিঁদুরও দেখা গিয়েছে—যা দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা।

শাড়িতে সাবলীল সৌন্দর্য, মুখে লাজুক হাসি, আর পাত্রপাত্রীদের মতো সাজে এই মুহূর্তে ইন্টারনেটের একাধিক প্রশ্ন—শুধুই কি ফটোশ্যুট, নাকি কার্তিক আরিয়ানের সঙ্গে আসলে বাস্তবের রোম্যান্স পরিণতি পাচ্ছে? যদিও এই প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি।

উল্লেখ্য, অনুরাগ বসুর আগামী ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। শুরু থেকেই এই জুটিকে ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্সাহ। এর মাঝে কার্তিকের পারিবারিক অনুষ্ঠানে শ্রীলীলার উপস্থিতি, তাঁদের একসঙ্গে ঘনিষ্ঠতা এবং এবার এই ‘গায়েহলুদের’ ছবি নতুন করে জন্ম দিয়েছে জল্পনার।

তবে এই ছবি দেখে অনেকেই সন্দেহ করছেন, এটি আসলে কোনও ছবিরই একটি দৃশ্য বা সম্ভবত কোনও ব্র্যান্ড শ্যুট। কেউ কেউ আবার দাবি করছেন, এটি নায়িকার জন্মদিন উপলক্ষে আয়োজিত কোনও সাংস্কৃতিক রীতির অংশ। যদিও জন্মদিনের বিষয়টিও মিলছে না—রেকর্ড বলছে শ্রীলীলার জন্মদিন ১৪ জুন। একাধিক মন্তব্যে উঠে এসেছে দক্ষিণী নারীদের ফুল ও সিঁদুর পরার চলের প্রসঙ্গ, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যদি এটি জন্মদিন হয় তবে মাথায় সিঁদুর কেন?


 যে যাই বলুন, গোটা বিষয়টি এখনও পর্যন্ত ধোঁয়াশাই রয়ে গিয়েছে। কোনও নিশ্চিত বক্তব্য আসেনি কার্তিক আরিয়ান বা শ্রীলীলার পক্ষ থেকে। ফলে উত্তর মিলতে হলে অপেক্ষা করতেই হবে বলিপাড়ার এই জুটির পরবর্তী পদক্ষেপের দিকে।
 


```