Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়পর্দা কাঁপিয়ে এবার টিভিতে ‘পুষ্পা ২’, কোথায় ও কবে দেখবেন আল্লু-রশ্মিকার সুপারহিট ছবি?

বক্স অফিসে তোলপাড় করা সাফল্যের পর এবার ছোটপর্দায় পা রাখছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দান্না অভিনীত এই সুপারহিট সিনেমাটি এবার সরাসরি পৌঁছে যাবে দর্শকের ঘরে। 

বড়পর্দা কাঁপিয়ে এবার টিভিতে ‘পুষ্পা ২’, কোথায় ও কবে দেখবেন আল্লু-রশ্মিকার সুপারহিট ছবি?

‘পুষ্পা ২: দ্য রুল’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 31 May 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে তোলপাড় করা সাফল্যের পর এবার ছোটপর্দায় পা রাখছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দান্না অভিনীত এই সুপারহিট সিনেমাটি এবার সরাসরি পৌঁছে যাবে দর্শকের ঘরে। টিভির পর্দায় দেখতে পারবেন পুষ্পা রাজের রুদ্ধশ্বাস ছবি। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়া প্রথম ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল কোভিড পরবর্তী ভারতীয় সিনেমার এক বড় পালাবদল। ধুঁকতে থাকা প্রেক্ষাগৃহে দর্শক টেনে এনে ছবিটি বড়সড় ব্যবসা করে। সেই জনপ্রিয়তাকেই সাফল্যের মুকুটে পরিণত করে ২০২৪ সালে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল’।

বড়পর্দায় মুক্তির কিছুদিন পর, ২০২৫ সালের জানুয়ারিতে সিনেমাটি ওটিটিতেও মুক্তি পায় এবং সেখানেও মেলে বিপুল সাড়া। এবার সেই হিট সিনেমা আসছে টেলিভিশনে। যারা এখনো সিনেমাটি দেখতে পারেননি, তাদের জন্য এ এক বড় সুখবর। ৩১ মে, সন্ধ্যে ৭:৩০ টা, জি সিনেমা-তে সম্প্রচারিত হবে ‘পুষ্পা ২’। ফলে এবার দেশের প্রতিটি ঘরে পৌঁছে যাবে পুষ্পার দাপট। দর্শকদের উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে।

এই ছবিতে আল্লু অর্জুন অভিনয় করেছেন ‘পুষ্পা রাজ’-এর ভূমিকায়—একজন সাধারণ দিনমজুর, যিনি ধীরে ধীরে পরিণত হন লাল চন্দন কাঠ চোরাচালান সিন্ডিকেটের এক প্রধান খেলোয়াড়ে। তাঁর স্ত্রীর ভূমিকায়, অর্থাৎ শ্রীবল্লী চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মন্দান্না।

অ্যাকশন, আবেগ ও দুর্ধর্ষ সংলাপে ভরপুর এই সিনেমা ইতিমধ্যেই প্যান-ইন্ডিয়া স্তরে ছাপ ফেলেছে। এবার দেখা যাক, ছোটপর্দাতেও সেই ম্যাজিক ধরে রাখতে পারে কি না ‘পুষ্পা রাজ’!


```