Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানের

মুক্তির আগেই ছবি থেকে বাদ গেল ‘আইটেম’ ও ‘হারাম’ শব্দ, হাউসফুল ৫-এ সেন্সর বোর্ডের কাঁচি

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘হাউসফুল ৫’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। 

মুক্তির আগেই ছবি থেকে বাদ গেল ‘আইটেম’ ও ‘হারাম’ শব্দ, হাউসফুল ৫-এ সেন্সর বোর্ডের কাঁচি

‘হাউসফুল ৫’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 31 May 2025 11:30

দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘হাউসফুল ৫’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তবে মুক্তির আগে ছবিটিকে ছাড়পত্রের জন্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর দ্বারস্থ হতে হয়। আর সেখানেই কিছু শব্দ ও দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড।

CBFC-র তরফে ছবিতে থাকা ‘আইটেম’ ও ‘হারাম’ (haram) শব্দ দু'টি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ‘নিকাল দুঙ্গি’ সংলাপটিও পরিবর্তন করতে বলা হয়েছে নির্মাতাদের। এমনকি, ছবির ১ ঘণ্টা ৫৩ মিনিট সময়কালের একটি সংলাপও বাদ দেওয়ার নির্দেশ এসেছে।

শুধু শব্দই নয়, কিছু ভিজ্যুয়াল কাটও করার নির্দেশ দিয়েছে CBFC। এক দৃশ্যে শ্যাম্পেন বোতল খোলার মুহূর্তটি ছোট করা হয়েছে, পাশাপাশি হাতের ভঙ্গিমাও বদলাতে হয়েছে। এছাড়া সেন্সুয়াল একটি দৃশ্যের দৈর্ঘ্য ২ সেকেন্ড কমানো হয়েছে। সেন্সরের পর ‘হাউসফুল ৫’ পেয়েছে U/A 16+ সার্টিফিকেট।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, এই ছবির একটি ব্যতিক্রমী চমক থাকছে—এই প্রথম কোনও বলিউড ছবিতে দু'টি আলাদা ক্লাইম্যাক্স মুক্তি পাচ্ছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন বিভিন্ন রকম ক্লাইম্যাক্স। সেন্সরের পর ছবির মোট সময়কাল দাঁড়িয়েছে ১৬৫ মিনিট ৪৮ সেকেন্ড। হাস্যরস, চমক ও অনন্য ক্লাইম্যাক্সে ভরপুর এই ছবির জন্য উৎসুক হয়ে রয়েছেন দর্শকেরা।
 


```