Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যেমন কথা তেমন কাজ, টানটান রহস্য নিয়ে আসছে অজয়-তব্বুর 'দৃশ্যম ৩', ঘোষণা হল তারিখ

‘দৃশ্যম ২’-এর সাফল্যের পর তৃতীয় ও চতুর্থ পর্বের আভাস দিয়েছিলেন অজয় দেবগন। এবার সেই ইঙ্গিত বাস্তব হতে চলেছে। আসছে ‘দৃশ্যম ৩’, আর সেই খবর অফিসিয়ালি জানিয়ে দিল প্যানোরমা স্টুডিও।

যেমন কথা তেমন কাজ, টানটান রহস্য নিয়ে আসছে অজয়-তব্বুর 'দৃশ্যম ৩', ঘোষণা হল তারিখ

‘দৃশ্যম ৩’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 31 May 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘দৃশ্যম’। অজয় দেবগন ও তব্বু অভিনীত সেই থ্রিলার গোটা দেশের দর্শককে চমকে দিয়েছিল। সাত বছর পর, ২০২২ সালের ১৮ নভেম্বর মুক্তি পায় সিকুয়েল ‘দৃশ্যম ২’। রহস্যঘন গল্প, টানটান চিত্রনাট্য আর অজয়ের অভিনয়ে দ্বিতীয় পর্বও রেকর্ড গড়েছিল বক্স অফিসে। মুক্তির পর প্রথম সপ্তাহেই ছবিটি ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল।

‘দৃশ্যম ২’-এর সাফল্যের পর তৃতীয় ও চতুর্থ পর্বের আভাস দিয়েছিলেন অজয় দেবগন। এবার সেই ইঙ্গিত বাস্তব হতে চলেছে। আসছে ‘দৃশ্যম ৩’, আর সেই খবর অফিসিয়ালি জানিয়ে দিল প্যানোরমা স্টুডিও। ২৯ মে বম্বে স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক চিঠিতে প্যানোরমা স্টুডিও ঘোষণা করেছে, ‘দৃশ্যম ৩’-এর জন্য ডিজিটাল ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে তারা কাজ করতে চলেছে।


ছবিটি পরিচালনার দায়িত্ব থাকছে অভিষেক পাঠকের কাঁধে, যিনি ‘দৃশ্যম ২’-ও পরিচালনা করেছিলেন। কেন্দ্রীয় চরিত্রে আবারও বিজয় সালগাঁওকরের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে। ‘দৃশ্যম ৩’-এর মাধ্যমে ফের একবার অভিষেক পাঠক ও অজয়ের রিইউনিয়ন ঘটতে চলেছে। সিনেপ্রেমীরা আশাবাদী, এই ছবিও আগের দুই কিস্তির মতোই দর্শকদের নতুন করে চমকে দেবে।

তবে আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে নতুন অধ্যায়। ছবিতে বিজয় সালগাঁওকরের জীবনের এক নতুন গুরুত্বপূর্ণ মোড় তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। ঠিক কবে থেকে শুটিং শুরু হবে কিংবা মুক্তির সম্ভাব্য তারিখ—সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

এর আগে শোনা গিয়েছিল, মোহনলাল ও জিথু জোসেফের যুগলবন্দিতে মালায়ালম ভাষায় ‘দৃশ্যম ৩’ তৈরি হবে এবং সেটিকে হিন্দিতেও ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, হিন্দিতে আলাদা করে তৃতীয় পর্ব তৈরি করা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তবে এই সমস্ত জল্পনার মাঝেই ‘দৃশ্যম ৩’ হিন্দিতে নির্মিত হচ্ছে বলে অফিসিয়াল ঘোষণা আসায় ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।


```