Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

শেষ সারির সিটে মিমি, নিজের আসন ছেড়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, খুব শিগগিরই শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের ওপর নির্মিত বায়োপিকের শুটিং। প্রাক্তন ক্রিকেটারকে বড়পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)।

শেষ সারির সিটে মিমি, নিজের আসন ছেড়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 March 2026 12:46

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিমানযাত্রায় এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সহযাত্রী হিসেবে পাশে পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)–কে। তবে শুধু দেখা নয়, দাদার কাণ্ড দেখে মুগ্ধ নায়িকা নিজেকে ধরে রাখতে না পেড়ে সবটাই উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

রবিবার রাতের উড়ানে বাড়ি ফিরছিলেন মিমি। শেষ মুহূর্তে টিকিট পাওয়ায় বিমানের একেবারে শেষ সারির আসনই নিতে হয়েছিল তাঁকে। তা লক্ষ্য করেই সৌরভ গঙ্গোপাধ্যায় এগিয়ে এসে নিজের বিজনেস ক্লাসের আসন ছেড়ে তাঁদের সঙ্গে ইকনমিক সিটে বসেন। অপ্রত্যাশিত এই ব্যবহারে আপ্লুত হন অভিনেত্রী।

রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে পুরো ঘটনাটি শেয়ার করেন মিমি। ছবিতে দেখা যায়, উইন্ডো সিটে বসে তিনি, পাশে হাসিমুখে সৌরভ। ক্যাপশনে অভিনেত্রী জানান, শুধু সিট ছেড়েই থেমে থাকেননি সৌরভ—বিমানে যাঁরা তাঁর সঙ্গে ছবি তুলতে এগিয়ে এসেছেন, সকলের আবদারই মিটিয়েছেন ধৈর্য ধরে। এমনকি নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন হাসিমুখে। মিমির কথায়, “এই সময়ে দাঁড়িয়ে যেখানে অনেকেই কৃত্রিম ভদ্রতার মুখোশ পরেন, সেখানে ওঁর স্বতঃস্ফূর্ত ব্যবহার সত্যিই আলাদা করে মনে থাকে।”

মিমির কথায়, এদিন সৌরভ শুধু তাঁদের সঙ্গে এসে বসেছেন এমন নয়, সকলের ছবির আবদারও মিটিয়েছেন। দিয়েছেন বেশ কিছু প্রশ্নের উত্তরও। আর তা দেখেই মুগ্ধ মিমি। প্রসঙ্গত, খুব শিগগিরই শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের ওপর নির্মিত বায়োপিকের শুটিং। প্রাক্তন ক্রিকেটারকে বড়পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বোমান ইরানি (Boman Irani), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এবং গজরাজ রাও (Gajraj Rao)। আগামী ১৬ মার্চ থেকে শুটিং শুরু হওয়ার কথা, যার বেশিরভাগটাই হবে কলকাতায়।
 

অন্যদিকে, মিমি চক্রবর্তীকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে ‘ভানুপ্রিয়ার ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel) ছবিতে। দর্শকমহলে ছবিটি যথেষ্ট সাড়া ফেলেছিল। বিমানের ছোট্ট সেই ঘটনাই যেন আবার মনে করিয়ে দিল—মাঠের বাইরেও সৌরভ গঙ্গোপাধ্যায় সমানভাবে ‘দাদা’।


```