Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কলকাতায় রাজকুমার, ইডেনে শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-র শুটিং

বুধবার কলকাতার ইডেন গার্ডেন্স থেকে শুটিং শুরুর খবর নিজেই সামনে আনেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নেন শুটিং ফ্লোরের ছবি, যেখানে ক্ল্যাপস্টিকে স্পষ্ট হয়ে ওঠে ছবির নাম—‘দাদা’।

কলকাতায় রাজকুমার, ইডেনে শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-র শুটিং

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 2 April 2026 14:15

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতায় শুরু হল ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-এর বায়োপিকের শুটিং। বহুদিন ধরেই এই ছবি নিয়ে আগ্রহ ছিল অনুরাগীদের মধ্যে। সেই জল্পনাতেই এবার পড়ল সিলমোহর—‘প্রিন্স অফ ক্যালকাটা’র জীবন এবার ধরা পড়তে চলেছে বড়পর্দায়।

বুধবার কলকাতার ইডেন গার্ডেন্স থেকে শুটিং শুরুর খবর নিজেই সামনে আনেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নেন শুটিং ফ্লোরের ছবি, যেখানে ক্ল্যাপস্টিকে স্পষ্ট হয়ে ওঠে ছবির নাম—‘দাদা’। এই নামকরণ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। ক্রিকেটপ্রেমীদের কাছে ‘দাদা’ মানেই সৌরভ, আর সেই আবেগকেই এবার রূপ দিচ্ছে সিনেমা।

প্রথমে চলতি বছরের মার্চ মাসে শুটিং শুরুর কথা থাকলেও তা পিছিয়ে যায়। কারণ, এর আগে আরেকটি বায়োপিকের কাজ শেষ করে চরিত্র অনুযায়ী নিজেকে বদলে নিতে হয়েছিল রাজকুমারকে। নতুন চরিত্রের জন্য প্রয়োজনীয় শারীরিক গঠন আনতে গত দেড় মাস ধরে কড়া অনুশীলনের মধ্য দিয়ে গিয়েছেন তিনি। সেই প্রস্তুতি শেষ করেই অবশেষে ১ এপ্রিল থেকে শুরু হল ‘দাদা’র শুটিং।

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন এবং পরিচালনায় বিক্রমাদিত্য মোটওয়ানে। তাঁদের হাত ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের নানা অধ্যায় এবার উঠে আসবে বড়পর্দায়—ক্রিকেটের উত্থান, অধিনায়কত্ব, বিতর্ক, লড়াই, সবটাই।

শুটিং শুরুর খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় রাজকুমারের পোস্টের কমেন্ট বক্স ভরে উঠেছে শুভেচ্ছা ও প্রত্যাশায়। ‘মহারাজ’-এর অগণিত অনুরাগী এখন অপেক্ষায়—কবে বড়পর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় আইকনের গল্প।


```