Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

পার্টির ভিডিও ঘিরে জল্পনা, মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোরাব

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওতে মালাইকার সঙ্গে থাকা ব্যক্তি হলেন সোরাব বেদি (Sorab Bedi)। তিনি একটি জনপ্রিয় বাস্তবধর্মী অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছিলেন এবং একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন। বয়সে মালাইকার থেকে অনেকটাই ছোট হওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

পার্টির ভিডিও ঘিরে জল্পনা, মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোরাব

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 11 March 2026 16:45

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পরিচিত মুখ মালাইকা আরোরা (Malaika Arora)-কে ঘিরে আবারও নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, বয়েসে অনেক ছোট এক হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেই জল্পনা পুরোপুরি থামার আগেই এবার অন্য এক তরুণের সঙ্গে তাঁর নাম ঘিরে চর্চা শুরু হয়েছে বিনোদন জগতে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন আলোচনা। সেখানে দেখা যায়, এক পার্টিতে আয়নার সামনে দাঁড়িয়ে এক তরুণের সঙ্গে নাচতে দেখা যায় মালাইকাকে। দু’জনের ঘনিষ্ঠ মুহূর্ত নজরে আসতেই নেটদুনিয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করে—কে এই তরুণ?

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওতে মালাইকার সঙ্গে থাকা ব্যক্তি হলেন সোরাব বেদি (Sorab Bedi)। তিনি একটি জনপ্রিয় বাস্তবধর্মী অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছিলেন এবং একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন। বয়সে মালাইকার থেকে অনেকটাই ছোট হওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে এই সমস্ত গুঞ্জনের মাঝেই মুখ খুলেছেন সোরাব বেদি নিজেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁদের সম্পর্ক কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। তাঁর কথায়, মালাইকার সঙ্গে তাঁর আলাপ হয় কয়েকজন পরিচিত মানুষের মাধ্যমে।

সোরাব জানান, তাঁর দুই মেন্টর ডেলনাজ দারুওয়ালা (Delnaaz Daruwala) এবং ভাহবিজ মেহতা (Vahbiz Mehta)-র সঙ্গে মালাইকার দীর্ঘদিনের পরিচয় রয়েছে। মডেলিংয়ের সময় ওই দুই মেন্টরের সঙ্গেই নানা পার্টি ও আড্ডায় যেতেন তিনি। সেখানেই এক অনুষ্ঠানে প্রথম আলাপ মালাইকার সঙ্গে। ধীরে ধীরে সেই পরিচয় বন্ধুত্বে পরিণত হয়।

তিনি আরও বলেন, “মানুষ অনেক কিছুই বলছে, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক নেই। আমরা কেবল ভাল বন্ধু।” পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যেভাবে সমালোচনা ও কটাক্ষ করা হচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সোরাব। তাঁর মতে, কোনও নারীকে নিয়ে মন্তব্য করার আগে মানুষের আরও দায়িত্বশীল হওয়া উচিত, কারণ এ ধরনের কথা মানসিকভাবে আঘাত করতে পারে।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে বেশ কিছু কঠিন সময় পার করেছেন মালাইকা অরোরা। একসময় তিনি বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন আরবাজ খান (Arbaaz Khan)-এর সঙ্গে। পরে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অর্জুন কাপুর (Arjun Kapoor)-এর সঙ্গে, তবে সেই সম্পর্কও শেষ হয়েছে। নানা উত্থান-পতনের পর বর্তমানে নিজের জীবন ও কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।


```