Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মনখারাপ করলেই ছবি আঁকতাম, কিন্তু জাহির আসার পর আর দরকার হয় না: সোনাক্ষী সিনহা

দীর্ঘ সাত বছরের প্রেমের পর জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সিনহা। পারিবারিক বাধা, নেটমাধ্যমের কটাক্ষ—সব কিছু পেরিয়ে এখন সুখী সংসারে অভিনেত্রী। জানালেন, “জাহির আসার পর আর মনখারাপই হয় না।”

মনখারাপ করলেই ছবি আঁকতাম, কিন্তু জাহির আসার পর আর দরকার হয় না: সোনাক্ষী সিনহা

জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 October 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর অবশেষে জীবনসঙ্গী হিসেবে জাহির ইকবালকেই বেছে নেন সোনাক্ষী সিনহা। তবে এই সিদ্ধান্তের পথে মোটেও সহজ ছিল না তাঁর চলা। প্রথম দিকে পরিবার থেকেই মেনে নেওয়া হয়নি ভিনধর্মী পাত্রকে।

নেটমাধ্যমেও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু সেই সব বিতর্ককে পিছনে ফেলে শান্তভাবে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। কোনও জাঁকজমক নয়, বরং একান্ত ব্যক্তিগত পরিসরেই সম্পন্ন হয় তাঁদের বিবাহ অনুষ্ঠান।

সব বিতর্ককে ছাপিয়ে আজ তাঁদের সংসার সুখের। এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, প্রথম দেখাতেই জ়াহিরের প্রতি তাঁর ভালোলাগা জন্মায়। তখনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন, তিনিই হবেন তাঁর জীবনের সঙ্গী।

অভিনেত্রী বলেন, “ত্রিশ বছর বয়স পার করার পর বুঝতে পেরেছিলাম, জীবনে এমন একজন মানুষ দরকার, যাঁর সঙ্গে নিজের সব কথা ভাগ করে নেওয়া যায়।” সেই সময়ই জ়াহিরের সঙ্গে আলাপ, বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেম, আর তারপর বিয়ে, এইভাবেই এগিয়েছে তাঁদের সম্পর্কের গল্প।

একসময় অবসরে নিয়মিত ছবি আঁকতেন সোনাক্ষী। রং, তুলি আর ক্যানভাসই ছিল তাঁর সঙ্গী। কিন্তু এখন আর সেই অভ্যাস নেই। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “আমি যখনই মনখারাপ করতাম, ছবি আঁকতাম। কিন্তু জাহির যেদিন থেকে জীবনে এসেছে, আর কোনওদিন মনখারাপই হয়নি। তাই এখন আর আঁকিও না।”
 


```